তিনি শতরূপা স্যান্যালের মেয়ে, এটাই শুধু তাঁর পরিচয় নয়। এর বাইরেও তাঁর একটি নিজস্ব পরিচয় রয়েছে যা তিনি সম্পূর্ণ নিজের চেষ্টায় অর্জন করেছেন। ঋতাভরী চক্রবর্তী, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সেরা অভিনেত্রী। শুধু তাঁর অভিনয়ই নয়, তাঁর স্টাইল, তাঁর নানান ফটোশুটের ছবিতে মুগ্ধ তাঁর অনুরাগীরা। সমস্ত কাজেই বেশ পারদর্শী ঋতাভরী।
অভিনয়, মডেলিং ছাড়াও বেশ কিছু সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত ঋতাভরী। মূক ও বধির শিশুদের জন্য তাঁর নিজস্ব একটি সংস্থা রয়েছে। সম্প্রতি, ১০০ জন দুঃস্থ প্রবীণ নাগরিকের জন্য তিনি করোনার টিকাকরণের ব্যবস্থা করেন। নিজের নানান কাজের মধ্যে দিয়ে সবসময়ই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকেন অভিনেত্রী।
আরও পড়ুন- দুর্দান্ত গজল গেয়ে ইন্ডিয়ান আইডলের মঞ্চ মাতালেন রেখা
সম্প্রতি, একটি খবর বেশ ভাইরাল হয়েছে যে ঋতাভরী নাকি মুম্বইতে গিয়ে চুপিসারে বিয়ে সেরে ফেলেছেন। তাঁর এই ঊর্ধ্বমুখী কেরিয়ারের সময় তিনি বিয়ে করেছেন শুনে তাঁর অনুরাগীরা তাঁর এই কাজকে বোকামির আখ্যা দিয়েছেন। কিন্তু হঠাৎ করে কেন এত তাড়াতাড়ি বিয়ে করে নিলেন অভিনেত্রী?
না, এরকম কিছুই ঘটেনি। যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেটি ছিল একটি বিজ্ঞাপনের ভিডিও। মুম্বইতে এক গয়না প্রস্তুতকারক সংস্থার হয়ে বিজ্ঞাপন শুট করেন ঋতাভরী। সেই কারণেই বিয়ের নানান আচারবিধি পালন করতে হয় তাঁকে। এই ভিডিওটিকেই সকলে তাঁর বিয়ের ভিডিও বলে ভুল করে।
আরও পড়ুন- লড়াকু মেয়ের পাশে বাবা, ক্যানসারে আক্রান্ত মেয়েকে সাহস জোগাতে চুল কেটে ফেললেন ঐন্দ্রিলার বাবা
View this post on Instagram
এই বিষয়ে সরব হয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খোলেন ঋতাভরী। বলেন, যারা এমনটা রটিয়েছেন, তা একদমই ভুল। এমন কিছু ঘটেনি তাঁর জীবনে। সোশ্যাল মিডিয়ায় এরকম ভুয়ো খবরে আস্থা রাখতে বারণ করেছেন তিনি। এরই সঙ্গে কিছু টিপসও দিয়েছে যার মাধ্যমে কোনটি রটনা ও কোনটি ঘটনা, তা বোঝা যায়।





