WB Election 2021:উন্নয়নের হুমকি! তৃণমূলকে ভোট না দিলে সব প্রকল্প থেকে বঞ্চিত হবেন,  হুঁশিয়ারি তৃণমূল নেতার

কাল বাংলায় চতুর্থ দফা নির্বাচন। বাকি থাকবে আর চার দফা। কিন্তু হিংসা, হুমকি, হুঁশিয়ারির রাজনীতি এখন‌ও বন্ধ হয়নি। বেলাগাম ভাষা, উত্তেজনাপূর্ণ মন্তব্য করা থেকে বিরত থাকছেন না রাজনীতিকরা। জনতার কাছে ভোট চাইতে গিয়ে কেউ কেউ মুখের ভাষার লাগাম হারাচ্ছেন, কেউ আবার কার্যত হুমকিই দিয়ে বসছেন। এবার উত্তর ২৪ পরগনার আমডাঙায় তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে গিয়ে ফের বিতর্কিত মন্তব্য করে বসলেন দলের নেতা শেখ মইনুদ্দিন। জনতার মন চাইতে জনতাকেই হুমকি দিয়ে বললেন, “তৃণমূলের পক্ষে যাঁরা ভোট দেবেন না, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রকল্প থেকে তাঁদের বঞ্চিত করা হবে। স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী – সব বন্ধ করে দেওয়া হবে।” তাঁর এই বক্তব্যের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। এলাকার সংযুক্ত মোর্চার আইএসএফ নেতৃত্ব বিষয়টি নিয়ে স্বভাবতই সরব হয়েছে।

আরও পড়ুন- ‘জনগণের টাকা মেরেছে, দেখতে লম্বা, ফর্সা, কী করে বুঝব গদ্দারি করবে’ রাজীবকে চাঁচাছোলা আক্রমণ মমতার

প্রসঙ্গত উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে আমডাঙার তৃণমূল প্রার্থী রফিকুর রহমানের পথসভা ছিল এলাকায়। সেখানে তাঁর হয়ে প্রচার করছিলেন তৃণমূল নেতা শেখ মইনুদ্দিন। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “আমাদের বিধায়ক আছেন এখানে, নেতারাও আছেন। সকলের সামনেই বলছি, যাঁরা তৃণমূলকে ছেড়ে অন্য দলে ভোট দেবেন, তাঁদের আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সব উন্নয়ন প্রকল্প থেকে বঞ্চিত করতে হবে। কোনও সরকারি সুবিধা মিলবে না। স্বাস্থ্যসাথীর কার্ড ব্লক করে দিতে হবে। রেশন নিতে গেলেও কার্ড ব্লক হবে। কারণ, মমতা বন্দ্যোপাধ্যায়ের খাবে কিন্তু তাঁর হয়ে গাইবে না, সমর্থনও করবে না! ওসব চলবে না। বার্ধক্যভাতাও বন্ধ হবে।”

আরও পড়ুন- মিঠুনের সঙ্গে বরানগরে ভোট প্রচারে পার্ণো, সিঁথি থেকে ডানলপে উচ্ছ্বসিত মানুষের জনজোয়ার

তবে এখানেই থামেননি মইনুদ্দিন। একুশের ভোটে তৃণমূলের জয় নিয়ে আশাবাদী এই তৃণমূল নেতা কার্যত চ্যালেঞ্জের সুরেই বলেন, “৯১টি আসনে ইতিমধ্যে নির্বাচন হয়ে গিয়েছে। দায়িত্ব নিয়ে বলছি, সত্তরের বেশি আসনে জয়ী হবে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আবার সরকার গড়বে। আর বাকি যে আসনগুলো আছে, সেসব আসনেই এবার হিসেব হবে।”

RELATED Articles