আজ আন্তর্জাতিক মাতৃ দিবস। প্রতিবছর মে মাসের দ্বিতীয় রবিবার আন্তর্জাতিক মাতৃ দিবস পালন করা হয়। বছরের বাকি দিনগুলো মায়ের দিন হলেও একটা দিন মাকে স্পেশাল করে উদযাপন করে থাকে মানুষ। আজ রবিবার ছুটির দিনে সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় করছে বিভিন্ন মানুষের মাতৃ দিবসের শুভেচ্ছায়। সকলেই মায়ের সঙ্গে বিভিন্ন মুহুর্ত শেয়ার করে নিচ্ছেন সোশ্যাল মিডিয়ার পর্দায়।
বাদ যাননি অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীও। তবে তিনি একটু অন্যরকম পোস্ট করেছেন। মা পরিচালিকা শতরূপা স্যান্যালের সঙ্গে ভিডিও পোস্ট করেছেন ঠিকই সেই সঙ্গে তিনি একটি ছোট্ট ভিডিও পোস্ট করেছেন এবং তার ক্যাপশনে লিখেছেন “আমি ৭৪ জন সন্তানের গর্বিত মা।”
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক।সল্টলেকের ‘আইডিয়াল স্কুল ফর দ্য ডেফ’-এর ৭৪ জন বিশেষভাবে সক্ষম শিশুর সমস্ত দায়িত্ব নিয়েছেন ঋতাভরী। মাত্র ১৬ বছর বয়স থেকেই স্কুলের সঙ্গে যুক্ত তিনি। এই পড়ুয়াদের সঙ্গে বিভিন্ন মুহূর্তের সাক্ষী থেকেছেন তিনি। তাদের জন্য লাইব্রেরি তৈরি করে দেওয়া, সান্তাক্লজ সেজে বড়দিনের উপহার নিয়ে যাওয়া, সবকিছুই করেছেন অভিনেত্রী। বাচ্চাগুলোকে বড় ভালোবাসেন তিনি আর তার প্রমাণ আজকে তার পোস্ট করা ভিডিওটি। যেখানে তিনি এই ৭৪ জন বিশেষভাবে সক্ষম শিশুর মা বলে গর্ব বোধ করছেন।
View this post on Instagram
ঋতাভরীর এই অজানা মাতৃত্ব সত্তা সম্পর্কে জানতে পেরে আপ্লুত তার অনুরাগীরা।






