আগামীকাল, সোমবার নতুন মন্ত্রিসভা তৈরি করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই, জিতে আসা বিধায়কদের মধ্যে কৌতূহল শুরু হয়েছে, কারা কারা পেতে চলেছেন মন্ত্রিত্ব পদ। মুখ্যমন্ত্রী কন্নতু এই বিষয়ে বেশ অবিচল, কাকে তিনি মন্ত্রী করবেন, কাকে করবেন না, এই নিয়ে তিনি বেশ তৎপর। মন্ত্রিসভার তালিকাও গঠন হয়ে গিয়েছে ইতিমধ্যেই। আগামীকাল, সোমবার বেলা ১১টা নাগাদ বিধানসভাতেই শপথগ্রহণ করবেন নতুন মন্ত্রিসভার মন্ত্রীরা। এরপর এদিন বিকেলেই রয়েছে মন্ত্রিসভার প্রথম বৈঠক।
সূত্রের খবর অনুযায়ী, স্বরাষ্ট্র ও স্বাস্থ্য, এই দুই মন্ত্রকই থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। অন্যদিকে, অমিত মিত্রকে অর্থমন্ত্রী করে ৬ মাসের মধ্যে জিতিয়ে আনা হতে পারে। আবার এমনটাও হল যে, এই দফতরের মন্ত্রী হলেন অভিরূপ সরকার। যোজনা কমিশনের ধাঁচে কোনও প্রতিষ্ঠান তৈরি করা হতে পারে। সেখানে অমিত মিত্রকে নিয়ে আসা হতে পারে উপদেষ্টা করে, এমন ইঙ্গিতও রয়েছে। একজন প্রতিমন্ত্রী রাখার কথা ভেবেছেন মমতা।
আদি ও নব্য, দুয়ের মিশেলেই এই মন্ত্রিসভা তৈরি করা হবে। বেশ কয়েকটি নতুন মুখকেই মন্ত্রিসভায় জায়গা দিচ্ছেন মুখ্যমন্ত্রী বলে খবর। সেক্ষেত্রে দেখা যেতে পারে সুশান্ত মাহাতো, বীরবাহা হাঁসদাকে। তারকাদের মধ্যে জুন মালিয়া কিংবা রাজ চক্রবর্তীর মধ্যে একজনকে দেখা যেতে পারে মন্ত্রিসভায়। তবে এবার আরও গুরুত্বপূর্ণ মন্ত্রী হতে চলেছেন সুব্রত মুখোপাধ্যায়। তবে খাদ্যমন্ত্রী থাকছেন জ্যোতিপ্রিয় মল্লিকই।

একুশের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ ও মালদহ থেকে বেশ ভালো সমর্থন পেয়েছেন। তাই এই দুটি জেলা থেকে মন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে মুর্শিদাবাদ থেকে সুব্রত সাহা এবং অপূর্ব সরকার এবং মালদা থেকে সাবিত্রি মিত্র ও সাবিনা ইয়াসমিনের মন্ত্রী হওয়ার সম্ভাবনা বেশ প্রবল।
পূর্ব মেদিনীপুর থেকে অধিকারী পরিবারের প্রধান বিরোধী অখিল গিরি। তাঁরও মন্ত্রিসভায় ঠাঁই পাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে সূত্র থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, উত্তর ২৪ পরগনা থেকে চন্দ্রিমা ভট্টাচার্য, শিক্ষামন্ত্রী হিসাবে ব্রাত্য বসুর ও পরিবহণ মন্ত্রী হিসাবে মদন মিত্রর নাম তালিকায়।
না বললেই নয়, এবারের নির্বাচনে দক্ষিণ ২৪ পরগনাতে প্রভূত ভালো ফল করেছে তৃণমূল। ৩১টি বিধানসভা আসনের মধ্যে ৩০টি আসনই তাদের দখলে। তাই এখান থেকেও নতুন মুখ আসতে পারে মন্ত্রিসভায়। বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডলকেও মন্ত্রিসভায় নিয়ে আসা হতে পারে। ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লা মন্ত্রী হতে পারেন।
আরও পড়ুন- অমানবিক! শুধুমাত্র বিজেপি করার অপরাধে হাসপাতালে ঢুকে বিজেপি নেতাকে নৃশংস প্রহার তৃণমূলের
এছাড়াও, জলপাইগুড়ি থেকে মন্ত্রী হতে পারে প্রদীপ বর্মা, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হতে পারেন মেখলিগঞ্জ থেকে নির্বাচিত পরেশচন্দ্র অধিকারী, দক্ষিণ দিনাজপুর থেকে মন্ত্রী হতে পারেন বিপ্লব মিত্র, উত্তর দিনাজপুর থেকে মন্ত্রী হতে পারেন গোলাম রব্বানি, হুগলি থেকে মন্ত্রী হওয়ার সম্ভাবনা স্নেহাশিস চক্রবর্তীও। তবে তৃণমূল সূত্রের খবর, মানস ভুঁইয়া, ইন্দ্রনীল সেন, মনোজ তিওয়ারিকে মন্ত্রিসভায় দেখা যাবে।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার