পার্থ চট্টোপাধ্যায়কে গালিগালাজ রোদ্দুর রায়ের, ‘দুর্নীতির উপরে বসে আছেন, কীসের মন্ত্রী আপনারা’, কটাক্ষ ইউটিউবারের, ভাইরাল ভিডিও

কিছুদিন আগেই জেল থেকে ছাড়া পেয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কটূক্তি করার জন্য জেল হয় ইউটিউবারের। নানান মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে। তবে জেল থেকে বেরোনোর পর স্বমহিমায় ফিরেছেন রোদ্দুর রায়।

নানান বিষয়, তা রাজনৈতিক হোক বা অরাজনৈতিক, নানান সময় তা নিয়ে নানান ভিডিও বানিয়ে থাকেন রোদ্দুর রায়। আর সেই ভিডিওর জেরে নানান বিতর্কেও জড়ান তিনি। বর্তমানে রাজ্যে যে বিষয়টি চর্চার শীর্ষে, তা হলে এসএসসি দুর্নীতির মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি। এবার এই ইস্যু নিয়েও ভিডিও বানালেন রোদ্দুর রায়।

যারা রোদ্দুর রায়ের ভিডিওর সঙ্গে পরিচিত, তারা বেশ ভালোভাবেই জানেন যে তাঁর ভিডিও মানেই নানান অশ্রাব্য ভাষা, গালিগালাজ থাকেই। পার্থ চট্টোপাধ্যায়কেও সেই একইভাবে বিঁধলেন তিনি। গালিগালাজ করেই রোদ্দুর রায় পার্থকে কটাক্ষ করে বলেন,  “দুর্নীতির উপরে বসে আছেন, কীসের মন্ত্রী আপনারা? ছেলেপিলেরা বসে আছে, চাকরিতে নিজেদের লোক ঢোকাচ্ছে পার্টি। পার্টি ঠিক করবে কারা থাকবে না থাকবে। গোটা সিস্টেমটাই বসে রয়েছে পার্টির উপরে”।

অন্যান্য ভিডিওর মতোই রোদ্দুর রায়ের এই ভিডিওটিও মুহূর্তে ভাইরাল হয়েছে। কেউ কেউ তাঁর এই সাহসিকতার জন্য প্রশংসা করেছেন। তো কেউ আবার পাল্টা ইউটিউবারকেই কটাক্ষ করেছেন তাঁর অশ্রাব্য ভাষার জন্য। তবে বেশ ছড়িয়ে পড়েছে এই ভিডিও।

বলে রাখি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটূক্তি ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর মন্তব্য করার জন্য অভিযোগ দায়ের করা হয়েছিল রোদ্দুর রায়ের বিরুদ্ধে। গত ৭ই জুন গোয়া থেকে গ্রেফতার করা হয়েছিল তাঁকে। তবে পরবর্তীতে জামিন পেয়ে যান রোদ্দুর রায়। আদালত থেকে জামিনের পর বেরোনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে রোদ্দুর রায় বলেছিলেন, “আমি আর্টিস্ট, টেররিস্ট নই”।

RELATED Articles