ইউটিউব দেখে ম’দ বানাতে গিয়ে বিপত্তি! সরকারি স্কুলে ছাত্রের বানানো ম’দ খেয়ে অসুস্থ অন্যান্য পড়ুয়ারা

সমাজ মাধ্যমে ইউটিউব আসর পর থেকে আমদের অনেক জিনিস খু সহজেই শিখে যেতে পারি। যে কোনও রান্না হোক বা গান অথবা অঙ্ক সব কিছুই পাওয়া যায় ইউটিউবে।

কিন্তু কেরলের ১২ বছরের কিশোরের কাণ্ড দেখে চোখ কপালে নেটিজেনদের। ইউটিউব দেখে বাড়িতেই ম’দ বানাতে গিয়ে বিপদ ডেকে এনেছে ওই কিশোর। যা খেয়ে অসুস্থ তার বন্ধুরা।

পুলিশ জানিয়েছে, জেরার মুখে পড়ে ওই কিশোর বলেছে, সে বাড়িতে আনা আঙুর দিয়ে ইউটিউব দেখে ম’দ বানিয়ে নেন। সেই ম’দ স্কুলে নিয়ে যায় সে। ওই পান করেই তার বন্ধুরা অসুস্থ হয়ে পড়েছে বলে খবর। এই ম’দে কোনও অ্যালকোহল বা স্পিরিট সে দেয়নি। আঙুর থেকে ম’দ বানিয়ে তা মাটির নিচে বোতলবন্দি করে সে কিছুদিন চাপা দিয়ে দেয়। তারপর স্কুলের বন্ধুদের খাওয়ায় সে।

পুলিশ ওই ম’দের কিছু নমুনা সংগ্রহ করেছে। ইতিমধ্যেই ম’দের নমুনা পাঠানো হয়েছে ফরেন্সক ল্যাবে। স্থানীয় আদালতের অনুমতি সাপেক্ষে এই পদক্ষপ করা হয়। সেই বোতলটি বাজেয়াপ্ত করা হয়েছে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles