সোশ্যাল মিডিয়ায় সহবাস নিয়ে কদর্য প্রশ্ন, মোক্ষম জবাব দিলেন ‘দেশের মাটি’ খ্যাত অভিনেত্রী শ্রুতি দাস

সোশ্যাল মিডিয়ায় এখন মেয়েদের নিয়ে ট্রোল করা বা তাদের নোংরা ভাষায় আক্রমণ করা জেন ট্রেন্ডে পরিণত হয়েছে। বিশেষ করে সেই মহিলা যদি কোনও তারকা হন তাহলে তো কোনও কথাই নেই। একের পর এক কুশ্রী মন্তব্যে জেরবার হন অভিনেত্রীরা। এক এক সময় তো অশালীনতার মাত্রা অতিক্রম করে যায় অনেকেই।

এমন অনেক অভিনেত্রীই রয়েছে, যারা এই সমস্ত মন্তব্যে বিশেষ পাত্তা দেন না। একরকম এড়িয়েই চলেন তারা এই সমস্ত মানুষদের। কিন্তু ব্যতিক্রমী শ্রুতি। নিজের দিকে আসা নোংরা আক্রমণের উচিত জবাব দিতে জানেন তিনি। কুমন্তব্যের উত্তর বেশ মোক্ষম ও কড়াভাবেই দিয়ে থাকেন ‘দেশের মাটি’ ধারাবাহিকের এই অভিনেত্রী।

আরও পড়ুন- অতিমারির ভয় কাটাতে নিজের পছন্দের কাজ করুন, যা মনকে ভালো রাখবে, পরামর্শ অভিনেত্রী-মনোবিদ সন্দীপ্তার

সম্প্রতি, নিজের ইনস্টাগ্রামে প্রশ্ন-উত্তরের একটি খেলা খেলেন অভিনেত্রী। অনুরাগীদের করা নানান প্রশ্নের উত্তর দেন শ্রুতি। এখানেই ঘটে বিপত্তি। এখানেই একজন তাঁকে জিজ্ঞেস করেন, ‘কতবার সহবাস করেছ’? সোশ্যাল মিডিয়ায় বেশ খোলাখুলিভাবেই এই প্রশ্নের মোক্ষম জবাব দেন তিনি।

যিনি শ্রুতিকে এই প্রশ্ন করেছেন তাঁকে ট্যাগ করেন শ্রুতি লেখেন, “আমি জানি না ভাই। তবে তোমার মাকে জিজ্ঞেস করো। বড়োরা আগে। আমি লজ্জা পাচ্ছি। আমি দেখতে চাই তোমার মাকে এই প্রশ্ন করায় তিনি কতটা লজ্জা পান”।

সোশ্যাল মিডিয়ায় সহবাস নিয়ে কদর্য প্রশ্ন, মোক্ষম জবাব দিলেন ‘দেশের মাটি’ খ্যাত অভিনেত্রী শ্রুতি দাস

আরও পড়ুন- সোনু সুদের নামে জমা পড়া হাজার হাজার টাকা যাচ্ছে ভুয়ো অ্যাকাউন্টে, তড়িঘড়ি সতর্ক করলেন অভিনেতা

যেহেতু শ্রুতির এই পোস্টে যিনি প্রশ্ন করেছেন তাঁর নামও দেওয়া ছিল। তাই অভিনেত্রীর অনুরাগীরা সেই ব্যক্তিকে ব্যক্তিগতভাবে কটাক্ষ করতে থাকেন। এরপর এখানেই শেষ হয়নি ঘটনাটা। সেই ব্যক্তি শ্রুতিকে পার্সোনাল মেসেজ করে লেখেন যে তিনি জেন তাঁর পোস্টটি মুছে দেন কারণ নাহলে তিনি সকলের থেকে খুব গালাগালি শুনছেন। কিন্তু তা মানতে নারাজ অভিনেত্রী। এবার সেই ব্যক্তি বলেন যে তিনি আবার নাকি নতুন করে শ্রুতির প্রেমে পড়ে গেলেন। সেই ব্যক্তির এহেন স্পর্ধা দেখে রীতিমতো হতবাক অভিনেত্রী।

RELATED Articles