রুদ্রনীল ঘোষ এবং তনুশ্রী চক্রবর্তী দুজনেই বর্তমানে টলিউডের অন্যতম জনপ্রিয় মুখ। দীর্ঘদিন ধরেই একসাথে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। তাদের অভিনয় মুগ্ধ দর্শকরাও। এমনকি ২০২১ বিধানসভা নির্বাচনে দুজনেই ভারতীয় জনতা পার্টির হয়ে নির্বাচনে অংশ নেন।
অদ্ভুত বিষয় হলেও একথা সত্যিই রুদ্রনীল ঘোষের সাথে বেশ ঘ’নি’ষ্ঠ সম্পর্ক ছিল অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীর। বর্তমানে রুদ্রনীলের বয়স পঞ্চাশের কাছে। এখনো তিনি অবিবাহিত। বিয়ে করার ইচ্ছে থাকলেও হয়নি। বছর তিনেক আগে বিয়ের ব্যাপারে সম্মতি জানিয়েছিলেন এই টলিউড অভিনেতা।
পাত্রী টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী।কিন্তু জীবনের সব সম্পর্কের সমীকরণ একেবারেই মেলে না। রুদ্র এবং তনুশ্রীর ক্ষেত্রেও সেটাই প্রযোজ্য। বিয়ের আগেই দুজনের মধ্যে বিচ্ছেদ। একে অপরের জীবন থেকে সরে দাঁড়ালেন তারা।
যদিও এসব কিছুই সময়ের সাথে অতীত। পেশাদারী জীবনের জন্য ফের একসাথে ক্যামেরার সামনে এই জুটি।শ্রীমন্ত সেনগুপ্ত পরিচালিত ছবি ‘আবার বছর কুড়ি পরে’-সিনেমায় অভিনয় করেছেন এই প্রাক্তন জুটি। ব্যক্তিগত জীবনের এই বিচ্ছেদ নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান
‘আমরা ভালো বন্ধু ছিলাম, তবে বন্ধুত্বকে অন্য আকার দিতে গিয়ে দেখলাম স্বামী-স্ত্রী হয়ে গেলে অনেক কিছু বাধো বাধো ঠেকবে। বন্ধুকে যে কথা অবলীলায় বলা যায়, তা প্রেমিকাকে বলা সম্ভব নয়। তাই আলাদা হয়ে গেলাম’।
বর্তমানে তনুশ্রী চক্রবর্তী এনগেজড।ব্যবসায়ী রাজকুমার গুপ্তার সাথে তার সম্পর্কের কথা সকলের জানা।এদিন রুদ্রনীল বলেন ‘ও এখন নতুন জীবনে পা রেখেছে। নতুন প্রেমিক আছে ওর। অনেক শুভেচ্ছা।’ তবে প্রাক্তনের বিরহে কি আর বিয়ে করবেন না রুদ্রনীল? উত্তরে নিজেই জানালেন ‘বিয়েতে আমার আপত্তি নেই। হতেই পারে, আজ থেকে দু’তিন মাস পরে আমি বিয়ে করে নিলাম।’





