আমির খানের জন্যই সামান্থা ও নাগার বিচ্ছেদ! আমির খানকে ডি’ভোর্স স্পেশালিস্ট বলে কটাক্ষ কঙ্গনা রানাওয়াতের

বলিউডের অন্যতম বিতর্কিত মুখ কঙ্গনা রানাওয়াত। প্রায় সব বিষয় নিয়েই নিজের মতামত রেখে বিতর্কের মধ্যে থাকতে পছন্দ করেন বলিউডের ড্রামা কুইন। সুযোগ পেলেই যে কোনো বিষয় নিয়েই মতামত রাখেন তিনি।

ফের একবার আমির খানের বিরুদ্ধে কটাক্ষ ছুড়ে দিলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।দক্ষিণের জনপ্রিয় জুটি দক্ষিণী তারকা সামান্থা আক্কিনেনি ও নাগা চৈতন্য-র বিচ্ছেদ ঘটেছে। আর তাদের বিচ্ছেদের জন্য দায়ী বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান! তার বিরুদ্ধে অভিযোগের আঙুল তুললেন তিনি।

গত শনিবার দক্ষিণী এই জুটি যৌথ বিবৃতি দিয়ে নিজেদের বিচ্ছেদের কথা জানিয়েছেন। এই প্রসঙ্গে কঙ্গনার মতে, ডি’ভোর্স এক্সপার্ট আমির খানের সাথে সখ্যতা থাকার ফলে তাদের বিচ্ছেদ ঘটেছে।

ইতিমধ্যেই এই বিষয়ে নিজের ইনস্টাগ্রামে লিখেছেন কঙ্গনা। তিনি লেখেন ‘যখনই ডিভোর্স হয়, তখন দোষ হয় সবসময় পুরুষদের… এটা গোঁড়া বা অত্যাধিক জাজমেন্টাল শোনালেও এভাবেই ভগবান ছেলে ও মেয়েদের চরিত্র বানিয়েছেন। আদিমভাবে ও বৈজ্ঞানিকভাবেও, ছেলেরা শিকারি আর মেয়েরা লালন-পালনের জন্য তৈরি। দয়া করে এদের ওপর দয়া দেখানো বন্ধ করুন যারা জামা-কাপড় বদলানোর মতো স্ত্রী বদলায়, এবং পরবর্তীতে তাঁদের নিজেদের প্রিয় বন্ধু হিসেবে দাবি করে।’

পাশাপাশি তার আরো দাবি, হাজারের মধ্যে একজন নারী ভুল হতে পারে। এখানেই থেমে থাকেননি তিনি। অভিনেত্রীর আরো দাবি ওই সমস্ত স্পয়েল ব্র্যাটদের লজ্জা হওয়া উচিত যাঁরা মিডিয়া আর অনুরাগীদের থেকে উৎসাহ পেয়ে ডি’ভোর্স দেয়… যতদিন যাচ্ছে ডি’ভোর্স কালচার বাড়ছে।’

সামান্থা ও নাগার ডি’ভোর্সের সময় নিয়েও আপত্তি আছে অভিনেত্রীর।কিছুদিন পরেই আমির খানের ‘লাল সিং চাড্ডা’ সিনেমায় দেখা যাবে নাগাকে। এই বিষয়ে অভিনেত্রী জানান দক্ষিণের এই অভিনেতা যে নিজের ৪ বছরের বিবাহিত জীবন ভাঙতে চলেছে এবং সম্প্রতি বলিউডের এক সুপারস্টার ডিভোর্স এক্সপার্টের সংস্পর্শে এসেছে, যে অনেক মহিলা ও বাচ্চাদের জীবন নষ্ট করেছে… অন্ধ না হলে আমরা সহজেই বুঝে নিতে পারব কার কথা বলা হচ্ছে।’

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles