কিছুমাস আগেই সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী অনুষ্কা শর্মা। ফেব্রুয়ারিতেই দ্বিতীয়বার মা হয়েছেন করিনাও। এবার নেটিজেনদের নজর দীপিকা, প্রিয়াঙ্কাদের উপর যে তারা কবে সুখবর শোনাবেন।
এরই মধ্যে দীপিকার কিছু ছবি ঘিরে শুরু হয়ে গেল বিতর্ক। সম্প্রতি, পরিচালক সঞ্জয় লীলা বনশালির অফিসে যান তাঁর মস্তানি। শুক্রবার বনশালির অফিসে যাওয়ার সময় দীপিকার পরনে ছিল একটি লাল রঙের সোয়েট টপ ও ব্লু ডেনিম।

আর পড়ুন- ‘কতবার সারারাত কেঁদে বালিশ ভিজিয়েছি’, যৌবনের প্রেমকে আজও ভুলতে পারেননি তসলিমা
দীপিকাকে এমন ঢিলেঢালা পোশাক পরতে দেখেই নেটিজেনদের মনে প্রশ্ন জেগেছে যে তাহলে কী দীপিকা মা হতে চলেছেন? তাই বেবি বাম্প ঢাকার জন্য এমন ঢিলে পোশাক পরেছেন তিনি।
তবে শুধু ঢিলে পোশাকই এই প্রসঙ্গের শুরু নয়। কিছুদিন আগেই দীপিকা কাঁচা আম খাওয়ার একটি ভিডিও শেয়ার করেন। যা অন্তঃসত্ত্বা মহিলাদের অন্যতম পছন্দের খাবার। সেই থেকেই দীপিকার মা হতে চলার গুঞ্জন শুরু হয়।
View this post on Instagram
৬ বছর দরে প্রেম করার পর ২০১৮ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রণবীর সিং ও দীপিকা পাডুকোন। আপাতত তারা চুটিয়ে সংসার ও কাজ করছেন। এই সময় সন্তান নেওয়ার হয়ত কোনও প্ল্যানিং নেই দীপিকার। কারণ এখন দীপিকার হাতে পরপ্র প্রচুর প্রোজেক্ট রয়েছে।
আরও পড়ুন- ফাঁস হয়ে গেল মিমির জীবনের গোপন তথ্য, কী সেটা জানতে চান?
খুব শীঘ্রই মুক্তি পাবে কবীর খানের ‘৮৩’। এটি কপিল দেবের বায়োপিক। কপিল দেবের চরিত্রে দেখা যাবে রণবীর সিং-কে ও কপিল দেবের স্ত্রীর চরিত্রে রয়েছেন দীপিকা।
এছাড়াও, শকুন বত্রার পরবর্তী ছবির নায়িকা দীপিকাই। আপতত, শাহরুখ খানের ‘পাঠান’ ছবির শ্যুটিং সারছেন তিনি। এদিকে আবার, সদ্যই ঘোষণা হয়েছে হৃত্বিক-দীপিকা জুটির নতুন ছবি ‘ফাইটার’। এছাড়াও দক্ষিণী অভিনেতা প্রভাসের সঙ্গেও একটি ছবিতে কাজ করতে চলেছেন দীপিকা পাডুকোন।





