১৫ বছরের দাম্পত্যে ইতি! বিবাহবিচ্ছেদের ঘোষণা করলেন আমির খান ও কিরণ রাও

১৫ বছরের দাম্পত্যের সম্পর্কে ইতি টানলেন আমির খান ও কিরণ রাও। আজ, শনিবার একটি বিবৃতি জারি অরে নিজেদের বিবাহবিচ্ছেদের কথা জানান তারা। যৌথভাবেই এই সিদ্ধান্ত নিয়েছেন আমির ও কিরণ।

তারা জানান যে দাম্পত্যের সম্পর্কে ইতি টানলেও একে অপরের পরিবারের অংশ হয়েই থাকবেন আমির ও কিরণ দুজনেই। এমনকি তাদের ছেলে আজাদেরও দেখভাল, তাঁকে বড় করার দায়িত্ব তাদের দুজনেরই। এমনকি, পেশাগত জীবনেও একসঙ্গেই থাকবেন তারা। তাদের পানি প্রোডাকশন হাউজের কাজের সঙ্গে সঙ্গে আরও নানান প্রজেক্ট একসঙ্গেই সামলাবেন তারা, এমনটাই বিবৃতিতে জানান আমির ও কিরণ।

আরও পড়ুন- টেস-এর মা উপহার পাঠালেন মিঠাইকে, কী প্রতিক্রিয়া হল মিঠাইয়ের?

এই বিবৃতিতে তারা লেখেন, “একসঙ্গে কাটানো এই ১৫টা বছর সুন্দরে আমরা আজীবনের অভিজ্ঞতা, আনন্দ, হাসি ভাগ করে নিয়েছি। সময়ের সঙ্গে সঙ্গে আমাদের বিশ্বাস, সম্মান এবং ভালোবাসা বেড়েছে। এবার আমরা আমাদের জীবনের একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি- সেখানে আমরা স্বামী,স্ত্রী নই, তবে আমরা বাবা-মা থাকব এবং অবশ্যই একে অপরের পরিবার থাকব”।

https://twitter.com/taran_adarsh/status/1411205376884674561

তাদের এই আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত আজকের হঠাৎ নয়। বিগত বেশ কিছুদিন ধরেই  আলাদা থাকছেন তারা। তবে এই সিদ্ধান্ত আজ সকলকে জানাতে স্বচ্ছন্দ তারা, এমনটাও জানান এই প্রাক্তন জুটি। তবে তাদের ছেলে আজাদকেও যে তারা দুজনেই মানুষ করবেন, এমন কথাও জানিয়েছেন তারা। এই প্রাক্তন জুটি লেখেন, “আমরা বিচ্ছেদের পরিকল্পনা বেশ কিছু সময় আগেই করে ফেলেছিলাম, এখন আমরা বিষয়টা জনসমক্ষে আনতে স্বচ্ছন্দবোধ করছি। আমরা আলাদা থাকলেও আমরা কিন্তু একই পরিবারের অংশ, সেভাবেই আমরা জীবনটা ভাগ করে নেব। আমরা আমাদের সন্তান আজাদকে আমরা একসঙ্গেই বড় করব”।

আরও পড়ুন- কোর্টে মিঠাইয়ের উপর একের পর এক মিথ্যে অভিযোগ আনল রেবতী, মেনে নেবে কী সিড?

বলে রাখি, আমির ও কিরণের প্রথম আলাপ ‘লাগান’ ছবির সেটে। সেই ছবিতে সহ-পরিচালক ছিলেন কিরণ। এরপর ২০০৫ সালের ২৮শে ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন আমির ও কিরণ। এরপর ছয় বছর পর তাদের জীবনে আসে আজাদ। কিরণের আগে রিনা দত্তের সঙ্গে বিয়ে হয়েছিল আমিরের। প্রথম স্ত্রীর থেকে দুই সন্তানও রয়েছে আমিরের।

RELATED Articles