টলি থেকে টেলি, সব জায়গাতেই মাতিয়ে বেড়াচ্ছেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। নিজের অভিনয় দক্ষতা দিয়ে বরাবরই দর্শকের মন জয় করে এসেছেন রাহুল। তাই তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও তাঁর অনুরাগীদের মধ্যে কৌতূহলের অন্ত নেই।
‘চিরদিনই তুমি যে আমার’ ছবির মধ্যে দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটান অভিনেতা। এই ছবিতে তাঁর বিপরীতে দেখা গিয়েছিল প্রিয়াঙ্কা সরকারকে। অভিনয় করতে করতেই সম্পর্কে জড়ান তারা। সেই সম্পর্ক গড়ায় বিয়ে পর্যন্ত। কিন্তু পরবর্তীতে সম্পর্কে টানাপড়েনের জেরে রাহুল ও প্রিয়াঙ্কার দাম্পত্য জীবমনে ফাটল ধরে।
তবে তারা দুজনে আলাদা থাকলেও, আইনি বিচ্ছেদ হয়নি তাদের। ছেলে সহজের কথা ভেবেই হয়ত তাদের এই সিদ্ধান্ত। দুজনেই ছেলের দেখাশোনার দায়িত্ব নিয়েছেন তারা। কানাঘুষো শোনা যায় টেলি অভিনেত্রী সন্দীপ্তা সেনের জন্যই নাকি রাহুল ও প্রিয়াঙ্কার সম্পর্কে ছেদ পড়ে। সন্দীপ্তার সঙ্গে ‘তুমি আসবে বলে’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন রাহুল।
তবে নিজেদের সম্পর্কের কথা কখনও স্বিকারন করেন নি রাহুল ও সন্দীপ্তা। বরং, সন্দীপ্তার বরাবরই নিজের ভালো বন্ধুই বলে এসেছেন রাহুল। তবে এবার অন্য এক টেলি অভিনেত্রীর সঙ্গে রাহুলের নাম জড়াল।
কিছুদিন আগেই শেষ হয়েছে স্টার জলসার ধারাবাহিক ‘দেশের মাটি’। এই ধারাবাহিকে রাজা ও মাম্পির চরিত্রে অভিনয় করেন রাহুল ও অভিনেত্রী রুকমা রায়। তাদের জুটি বেশ জনপ্রিয় হয়ে ওঠে। এবার কানাঘুষো শোনা যাচ্ছে যে সেই রুকমার সঙ্গেই নাকি বাস্তবেও প্রেম করছেন রাহুল। তাহলে সন্দীপ্তার সঙ্গে সম্পর্ক শেষ?
একথা চাউর হওয়ার পরই মুখ খুললেন অভিনেতা। রাহুলের কথায়, “সন্দীপ্তার সঙ্গে বিশেষ সম্পর্ক আমরা কোনও দিন স্বীকার করিনি। ওর সঙ্গে যে ভবিষ্যৎ দেখেছি, এমনও নয়। সে রকম ভাবলে অন্য কথা ছিল। রুকমার কারণে সন্দীপ্তার সঙ্গে সম্পর্ক ভেঙেছে, এটা আকাশ-কুসুম স্বপ্ন দেখার মতো”।
এদিকে এদিন রাহুল রুকমার লুকিয়ে একসাথে পাহাড় ভ্রমণে যাওয়ার কথাও ওঠে। এই প্রসঙ্গে রাহুল বলেন, “রুকমা আমার বন্ধু। ওর সঙ্গে বেড়াতে গেলে বুক বাজিয়ে বন্ধুদের দল নিয়ে যাব। লুকোব কেন”!






