এবার বাবোনিক প্লেগের খপ্পরে চীন। মৃত্যু একজনের। নতুন মহামারির আশঙ্কায় লকডাউন। চীনে জারি চূড়ান্ত সতর্কতা! বিভিন্ন ভাইরাসের বাসা যেনও চীন। প্রথমে করোনা, তার পর হান্টাভাইরাস, তারও পরে সোয়াইন ফ্লু আর এ বার বাবোনিক প্লেগ। একের পর এক ভয়াবহ ভাইরাস আর ব্যাক্টিরিয়ার সংক্রমণে আতঙ্কিত, ভয়ার্ত, অতিষ্ঠ চীনের সাধারণ মানুষ। ব্যাহত সাধারণ জন জীবন। বাবোনিক প্লেগ একটি ব্যাক্টিরিয়া ঘটিত ভয়াবহ রোগ। এই রোগে আক্রান্ত হলে ২৪ ঘণ্টার মধ্যে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিরও মৃত্যু হতে পারে।

এই ব্যাকটেরিয়া শরীরে সংক্রমণ যত ছড়ায়, আক্রান্ত ব্যক্তির ত্বক তত কালো হয়ে যেতে থাকে। তাই বাবোনিক প্লেগে মৃত্যুকে ‘ব্ল্যাক ডেথ’ বলা হয়। জানা গেছে, ইতিমধ্যেই বাবোনিক প্লেগে সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। ফলে লকডাউনের আওতাভুক্ত হয়েছে গোটা গ্রাম। এই ভাইরাসটিও ইঁদুর বাহিত।
চীনের উত্তরাঞ্চলের ইন্নার মঙ্গোলিয়া এলাকায় সুজি জিনকান গ্রামে গত বৃহস্পতিবার বাবোনিক প্লেগের শিকার হয়ে মৃত্যু হয় এক ব্যক্তির। মৃতের পরিবারের ৯ সদস্যকে কোয়ারান্টিনে থাকতে বলা হয়েছে। গত কয়েকদিনে ওই পরিবারের সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদেরও খোঁজ চলছে। এর আগে জুলাই মাসের শুরুতেই পশ্চিম মঙ্গোলিয়ার খোভদ প্রদেশের বায়ান্নুরে সম্প্রতি দুই সম্ভাব্য বাবোনিক প্লেগে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছিল। ওই দুই আক্রান্ত একই পরিবারের সদস্য। এই দুই আক্রান্তের সংস্পর্শে আশা আরও অন্তত ১৪৬ জনকে চিহ্নিত করে আইসোলেট করা হয়েছিল।
তখন জানা গিয়েছে, আক্রান্তরা মারমেটের মাংস খেয়েছিলেন। বাবোনিক প্লেগের সংক্রমণ রুখতে মঙ্গোলিয়া প্রদেশের বেশ কিছু অঞ্চলে লেভেল-থ্রি সতর্কতা জারি করেছে সেখানকার প্রশাসন।





