‘হ্যাপি বার্থ ডে’ গান করছে তৈমুর, মাঝপথেই তাকে থামিয়ে ‘সুন্দর করে’ গাইতে বললেন সইফ

এমনিতে তাকে নিয়ে মিডিয়ার উন্মাদনার শেষ নেই। যখনই যেখানেই সে যাক না কেন, মিডিয়ার নজর এড়ায় না। ছোটো থেকেই তার জনপ্রিয়তা চোখে পড়ার মতো। হ্যাঁ, ঠিকই আন্দাজ করছেন, ‘ছোটে নবাব’-এর কথাই বলা হচ্ছে। বলিউডের আর পাঁচটা তারকার মতোই তার জনপ্রিয়তাও কিছু কম নয়। অন্যান্য স্টার কিডের চেয়ে অনেকটা বেশীই মিডিয়াতে মাতামাতি রয়েছে তার। নিজের করিশ্মাতে মিডিয়াতে ঝড় তোলে এই এক রত্তি। এবার আরও একবার তার ‘হ্যাপি বার্থ ডে’ গান নজর কাড়ল নেট দুনিয়ার।

সম্প্রতি, ‘ভূত পুলিশ’ ছবির শুটিং-এর জন্য ধর্মশালাতে রয়েছেন সইফ আলি খান। দিওয়ালি একসঙ্গে কাটাতে সেখানে তাকে সঙ্গ দিয়েছেন করিনা ও তৈমুরও। সেখানেই সোমবারের এক ভিডিওতে ফের একবার সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলেছেন ছোট্ট তৈমুর। ভাইরাল হওয়া একটি ভিডিও-তে দেখা যাচ্ছে সইফ-করিনার কোনও এক সহকর্মীর জন্মদিন উপলক্ষে কেক কাটা চলছে। সেখানেই বেশ জোরে চিৎকার করে ‘হ্যাপি বার্থ ডে’ গাইছে তৈমুর। তার গানের মাঝেই হঠাৎই তাকে থামিয়ে দিয়ে সুন্দর করে গানটি গাইতে বললেন সইফ। তাতে গলার স্বর কিছুটা নামিয়ে ফের গান ধরল ছোটে নবাব। তার এই সুন্দর মিষ্টি ভিডিও দেখে আপ্লুত নেট জনতা। মিষ্টি মিষ্টি কমেন্ট ভেসে এসেছে এই ভিডিও-র জন্য। ভিডিওতে অন্তঃসত্ত্বা করিনাকেও দেখা গিয়েছে। সইফ ও করিনা, দু’জনেই কালো রঙের পোশাক পড়েছিলেন। ছবিতে করিনার বেবি বাম্প স্পষ্ট।

এদিন তৈমুরের আরও একটি ভিডিও ভাইরাল হয়। এই ভিডিওতে দেখা গেছে, ধর্মশালায় পৌঁছে ফটোগ্রাফারদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে তৈমুর বলছে ‘আর ছবি নয়’। এই বছর ডিসেম্বরে চারে পা দেবে সে।

২০১২ সালে বিবাহ বন্ধনে বাঁধা পড়েন সইফ ও করিনা। ২০১৬-র ডিসেম্বরে তাঁদের ঘর আলো করে আসে তৈমুর। শীঘ্রই দ্বিতীয় বারের জন্য মা হতে চলেছেন করিনা। গত আগস্ট মাসে সইফ ও করিনা দু’জনেই সেই খুশির খবর নিজেদের অনুরাগীদের জানান। নতুন বছরেই পতৌদির নবাব পরিবারে আসছে নতুন সদস্য। তৈমুর আর সেই ছোটটি নেই, এবার সে দাদা হবে, হাবেভাবে সেটা ভালোই বুঝিয়ে দিচ্ছে এই এক রত্তি।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

RELATED Articles