প্রাক্তন প্রেমিকার বাবার হাতে ধরা পড়েছিলেন সলমান খান! অজানা গল্প শুনলে চমকে যাবেন আপনিও

তিনি ভাইজান সল্লু মিঁয়া। তার ক্যারিশমার জন্য মোহাচ্ছন্ন হয়ে থাকেন তার ভক্তরা। কিন্তু এহেন সলমান খান (Salman Khan) এখনো দেশের মোস্ট ডিজায়ারেবল ব্যাচেলরদের মধ্যে অন্যতম। একাধিক সম্পর্কে জড়িয়ে পড়লেও এখনো বিবাহ বন্ধনে নিজেকে আবদ্ধ করেননি ভাইজান। সম্প্রতি প্রকাশ্যে এসেছে তার প্রাক্তন সম্পর্ক নিয়ে একটি চাঞ্চল্যকর গোপন তথ্য!
প্রাক্তন প্রেমিকার (Ex girlfriend) বাবা হাতেনাতে ধরে ছিলেন সলমান খানকে। কয়েক বছর আগে একটি জনপ্রিয় কমেডি শোতে এই তথ্য ফাঁস করেছিলেন সলমান স্বয়ং।

নিজের ব্যক্তিগত জীবন সোশ্যাল মিডিয়া (Social Media) থেকে দূরে সরাবার চেষ্টা করলেও ভাইজান তা পারেননি। কারোর সঙ্গে ডেটিং হোক অথবা বিচ্ছেদ, সব সময় তা খবরের শিরোনামে চলে আসে। নিজের কেরিয়ারের পিক টাইমে ‘হাম দিল দে চুকে সনাম’ অভিনেত্রী ঐশ্বর্য রাইয়ের প্রেমে পড়েন সলমান। বেশ কিছুদিন তাদের সম্পর্ক সুন্দর চললেও পরে সলমানের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে সম্পর্ক থেকে বেরিয়ে যান ঐশ্বর্য।এরপর ক্যাটরিনা কাইফ, সোমি আলি, সঙ্গীতা বিজলানি এর মত বেশ বড় বড় বলিউড অভিনেত্রীদের সঙ্গে একাধিকবার সম্পর্কে জড়িয়ে পড়েছেন তিনি।বর্তমানে লুলিয়া ভান্তুর কে তার সঙ্গিনী হিসাবে শোনা যায়। যদিও ভাইজান এই ব্যাপারে এখনো মুখ খোলেননি।

তবে যা নিয়ে মুখ খুলেছেন ভাইজান তা শুনে স্বাভাবিকভাবেই অবাক হয়ে গেছেন সকলে। সেই শো তে নস্টালজিক হয়ে সলমান বলেন, প্রাক্তন বান্ধবীর বাড়িতে দেখা করতে গিয়ে তার বাবার হাতে ধরা পড়ে গিয়েছিলেন।

সেই বান্ধবীর বাবা মা বাড়িতে ছিলেন না।হঠাৎ করেই তারা ফিরে আসায় সলমান আলমারিতে লুকিয়ে পড়েন। কিন্তু নিজেকে সামলাতে না পেরে কয়েকবার হাঁচি দিয়ে ফেলেন ভাইজান। ব্যস! হাতেনাতে ধরা পড়েন প্রেমিকার বাবার হাতে।যদিও প্রেমিকার বাবা সলমান খানকে খুবই পছন্দ করতেন বলে সেবার জোর বেঁচে গিয়েছিলেন তিনি। এর আগে একজন শিক্ষিকার উপর প্রবল ক্রাশ ছিল ভাইজানের। সেই সময় বেঁচে গেলেও প্রাক্তন প্রেমিকার বাবার হাতে কিন্তু ধরাই পড়ে গিয়েছিলেন আদরের সল্লু মিঁয়া।

RELATED Articles

Leave a Comment