শুভশ্রীর সঙ্গে দ্বিতীয় ইনিংস শুরু করলেও জানেন কি ইনিই ছিলেন রাজের প্রথম ঘরণী?

সদ্য বাবা হয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে (Subhashree Ganguly) বিয়ের দুই বছর পরেই পিতৃত্ব সুখ পেয়েছেন রাজ। ছেলে যুবানকে (Yuvaan Chakraborty) নিয়ে নিত্যনতুন ফটো পোস্ট করছেন এই সেলিব্রিটি জুটি। সে ফোটো রীতিমত ভাইরালও হচ্ছে। কিন্তু জানেন কি শুভশ্রী রাজের প্রথম স্ত্রী নন, এর আগেও রাজ বিবাহিত ছিলেন? হ্যাঁ, শুভশ্রী গঙ্গোপাধ্যায় রাজ চক্রবর্তীর দ্বিতীয় স্ত্রী।

শুভশ্রীর সঙ্গে দ্বিতীয় ইনিংস শুরু করলেও জানেন কি ইনিই ছিলেন রাজের প্রথম ঘরণী?

রাজের প্রথম স্ত্রীর (First Wife) নাম শতাব্দী মিত্র (Shatabdi Mitra)। শুরু থেকে যারা রাজকে চেনেন, তারা জানেন যে আজকের রাজ চক্রবর্তী হয়ে ওঠার পেছনে শতাব্দীর অবদান কতটা। যদিও সেই নিয়ে কেউ উচ্চবাচ্য করেন না তবে কানাঘুষো শোনা যায় যে কারণে রাজের সঙ্গে শতাব্দীর বিচ্ছেদ হয়েছিল তা কখনোই কাম্য ছিল না।বলতে গেলে রাজ একপ্রকার প্রতারণাই করেছিলেন শতাব্দীকে।

শুভশ্রীর সঙ্গে দ্বিতীয় ইনিংস শুরু করলেও জানেন কি ইনিই ছিলেন রাজের প্রথম ঘরণী?

২০০৬ সালে শতাব্দী মিত্রের সঙ্গে বিয়ে হয় রাজ চক্রবর্তীর। অনেকেই বলেন যে রাজ যখন হালিশহর থেকে এসে ইন্ডাস্ট্রিতে স্ট্রাগল করছেন জায়গা করে নেওয়ার জন্য তখন কিন্তু তার পাশে ছিলেন শতাব্দী।সেই সময় অভিনেতার রুদ্রনীল ঘোষের সঙ্গে রুম শেয়ার করে থাকতেন রাজ।রোজ সকালে রাজকে বাড়ি থেকে গিয়ে ব্রেকফাস্ট দিয়ে আসতেন শতাব্দী। এমনকি শোনা যায় রাজের জন্য নাকি চুরি করতে বাধ্য হয়েছিলেন শতাব্দী!

শুভশ্রীর সঙ্গে দ্বিতীয় ইনিংস শুরু করলেও জানেন কি ইনিই ছিলেন রাজের প্রথম ঘরণী?

শতাব্দীর পরিবার সেই সময়ের আজকে মেনে নেয়নি। বাড়ির অমতে গিয়ে রাজকে বিয়ে করেন তিনি। এমনকি রাজের পরিবারও শতাব্দীকে ভালো চোখে দেখত না। তার পরেই রাজের পরিচালনায় হিট করে ‘চিরদিনই তুমি যে আমার’ (২০০৮), ‘চ্যালেঞ্জ’ (২০০৯)। তাই শতাব্দীকে লাকি বলে মনে করতেন রাজের পরিবার। তার আগে রাজ চক্রবর্তীর পরিচালনায় কিছু টেলিফিল্মেরও কাজ করেন শতাব্দী।

শুভশ্রীর সঙ্গে দ্বিতীয় ইনিংস শুরু করলেও জানেন কি ইনিই ছিলেন রাজের প্রথম ঘরণী?

এরপর ধীরে ধীরে অভিনেত্রীদের সঙ্গে রাজ চক্রবর্তীর নাম জড়ানো শুরু হয়। প্রথমে অভিনেত্রী পায়েল সরকার এবং তারপরে অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে রাজের নাম জড়িয়ে যায়। সাধারণ এক স্ত্রীকে ভুলে গিয়ে গ্ল্যামার এর জগতে মোহাচ্ছন্ন হয়ে যান রাজ। দূরত্ব বাড়তে থাকে রাজ- শতাব্দীর। শেষ পর্যন্ত ২০১১ সালে আইনি বিবাহ বিচ্ছেদ হয়ে যায় তাদের। রাজের সঙ্গে বিচ্ছেদের পরে বিয়ে করে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দেন শতাব্দী।

শুভশ্রীর সঙ্গে দ্বিতীয় ইনিংস শুরু করলেও জানেন কি ইনিই ছিলেন রাজের প্রথম ঘরণী?

এরপর ২০১৮ সালে আচমকাই রাজ শুভশ্রীর বিয়ের খবরে চমকে যায় টলিপাড়া। সেই সময় শতাব্দি প্রতিক্রিয়ায় জানান তিনি এই খবরে খুশি হয়েছেন।  এখন সবকিছু ভুলে রাজ নিজের জীবন নতুন করে শুরু করেছেন শুভশ্রীর সঙ্গে। এখন তাদের ছোট্ট সঙ্গী যুবান চক্রবর্তীকে নিয়ে আগামী দিনের স্বপ্ন দেখছেন এই সেলিব্রিটি জুটি।

শুভশ্রীর সঙ্গে দ্বিতীয় ইনিংস শুরু করলেও জানেন কি ইনিই ছিলেন রাজের প্রথম ঘরণী?

RELATED Articles

Leave a Comment