নিজেকে আসল কৃষক প্রমাণ করতে ট্রাক্টর চালালেন ভাইজান, ভাইরাল হল ভিডিও

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর পরে আঙুল উঠেছে বলিউডের প্রচুর বড় মুখের দিকে। তার মধ্যে অন্যতম হলেন ভাইজান। ভাইজানের পরোক্ষ চাপেই নাকি মানসিক সমস্যায় ভুগতে শুরু করেছিলেন সুশান্ত এরকমই দাবি করছেন তার অনুরাগীরা। যদিও ভাইজান একা নন বলিউডের করণ জোহর থেকে মহেশ ভাটের বিরুদ্ধে একই অভিযোগ তুলেছেন সুশান্ত ভক্তরা।

বলিউডে স্বজনপোষণ থেকে মাফিয়া যোগ সমস্ত কিছু নিয়েই মানুষের তোপের শিকার হয়েছেন সলমান খান। কিন্তু ভাইজান এই অভিযোগের কোন রকম প্রতিক্রিয়া সরাসরি দেননি উল্টে তার অনুগামীদের বারণ করেছিলেন কোনরকম কটু কথা বলতে এবং সুশান্ত অনুরাগীদের পাশে থাকতে। তবুও সোশ্যাল মিডিয়া সলমনকে বয়কটের ডাক তুলতে বিন্দুমাত্র দ্বিধা বোধ করেনি।

https://twitter.com/BeingSalmanKhan/status/1284920301575270401?s=20

সলমান খান এখন ইনস্টাগ্রামে যাই পোস্ট করছেন তাই ট্রোলের শিকার হচ্ছে। সম্প্রতি তিনি একটি ছবি পোস্ট করেছিলেন যেখানে সারা গায়ে মাটি মেখে বসে আছেন এবং ক্যাপশন দিয়েছিলেন যে তিনি কৃষকদের কষ্টটা এবার বুঝতে পারছেন। লকডাউনের পর থেকেই পানভেলের ফার্ম হাউসে রয়েছেন সলমান, সেখান থেকেই এই ফোটো তিনি পোস্ট করেছিলেন। যদিও এসেই ছবিতেও রীতিমতো ট্রোলড হয়েছিলেন সলমান। অনেকেই লিখেছিলেন যে সারা গায়ে মাটি মেখে বসে আছেন অথচ হাতে কোন রকম মাটি নেই এটা কীরকম কৃষিকাজ? অনেকেই বলেছিলেন যে এরকম ফটো শুট করা যেতেই পারে কিন্তু কৃষকদের আসল কষ্ট বুঝতে হলে মাঠে নামতে হবে।

এবার তিনি মাঠে নেমেই পড়লেন। সলমন খান নেটিজেনদের তোপের সাফ জবাব দিতে প্রমাণ করলেন চাষটা তিনি জানেন। নিজের ফার্ম হাউসেই ট্রাক্টর চালিয়ে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভক্তদের জন্য শেয়ার করলেন। তিনি বুঝিয়ে দিলেন যে তিনি চাষের কাজটা করতে জানেন। যদিও এতেও ট্রোলড হচ্ছেন ভাইজান তবে তাতে যে তার কিছু তফাৎ পড়ছে না একথা বলাই বাহুল্য।

আরও অন্যান্য খবর