সময়টা সত্যিই খারাপ যাচ্ছে ভাইজানের। সুশান্ত সিং রাজপুত অস্বাভাবিক মৃত্যু মামলায় স্বজনপোষণ বিতর্কে রীতিমতো বিধ্বস্ত সলমান খান। তার নতুন শো বিগবস শুরু হবে কিছুদিনের মধ্যেই কিন্তু এর মধ্যেই বিহারের মোজাফফরপুর আদালতে ৭ই অক্টোবরের মধ্যে হাজিরা দিতে সলমানকে। ফলে সেই সময়টা অনেক শক্ত থাকতে হবে ভাইজানকে। তাই কি নিজের আর একটা নতুন ব্র্যান্ড আনলেন বাজারে সলমান (Salman Khan)? কারণ সেই ব্র্যান্ডের নাম যে অন্য কথা বলছে।
বিইং হিউম্যান এর পর এবার বিইং স্ট্রং (Being Strong) নামের ব্র্যান্ড বাজারে আনলেন সলমান খান। রিলিজ হওয়া এই ব্র্যান্ডের ভিডিওতে দেখা যাচ্ছে যারা ওয়েট লিফটিং (Weight Lifting) করতে ভালোবাসেন তাদের জন্যই এই ব্র্যান্ড বাজার এনেছেন ফিটনেস (Fitness) ফ্রিক সলমন খান।
কিছুক্ষণ আগেই নিজের ইউটিউব চ্যানেলে সলমন এই ভিডিওটি রিলিজ করেছেন। সেই ভিডিও বিভিন্ন ওয়েটলিফটিং মেশিনের ব্যবহারের একটি টাইম ল্যাপস করে সাজানো হয়েছে।
এছাড়াও এই ভিডিওতে খোদ ভাইজানকে দেখা যাচ্ছে বিভিন্ন ওয়ার্মআপ প্র্যাকটিস করতে। রোয়িং, সাইড ল্যাটারাল রেইজ, চেস্ট পুলডাউন, হ্যামস্ট্রিং স্ট্রেচ, সিঙ্গল লেগ বেঞ্চ প্রেস সহ আরো অনেক কিছুই করছেন সলমান।
ভিডিও শেষে ভাইজানের মাসল দেখে যথেষ্ট উৎসাহিত তার ভক্তরা। প্রথমবার সোশ্যাল মিডিয়ায় নিজের ওয়ার্কআউট এবং ফিটনেস এর এত বিশদ বিবরণ দিয়েছেন ভাইজান তাই ভিডিও শেয়ারও হচ্ছে হু হু করে। ইতিমধ্যেই অভিনেতা নিজের বক্সঅফিস সফল ছবি ওয়ান্টেড এর ১১ বছরের সাফল্য পালন করেছেন। এর পরে তাকে দেখা যাবে প্রভু দেবার পরিচালিত রাধে সিনেমায়।
দেখে নিন সলমানের সেই ওয়ার্ক আউটের ভিডিও।





