ভয় পাচ্ছেন সলমান খান (Salman Khan)! এইটুকু লাইন পড়ে মনে হতেই পারে তাহলে কি সুশান্ত সিং রাজপুত এর অস্বাভাবিক মৃত্যু মামলায় এবার ডাক পড়তে পারে সলমানের? কিন্তু বাস্তব ঘটনা অন্য। আর কিছুদিনের মধ্যেই শুরু হবে বিগ বস সিজন ১৪ (Bigg Boss), কিন্তু তার জন্য বা অন্য কোন ছবির শুটিংয়ের জন্য বেরোতে ভয় পাচ্ছেন ভাইজান। কারণ অবশ্যই করোনা (Corona Virus)। নিজেই স্বীকার করেছেন সেই কথা।
কিন্তু বলিউডের দাবাং এর এই এত ভয়ের কারণ কী? সম্প্রতি এক সাক্ষাৎকারে ভাইজান জানিয়েছেন এর কারণ হলো তার বাড়িতে ছোট ভাগ্নি আয়াত, বয়স্ক বাবা-মা সেলিম খান, সলমা খান এবং হেলেন রয়েছেন। তাদের কথা ভেবেই বর্তমান পরিস্থিতিতে বাইরে বের হতে ভয় পাচ্ছেন ভাইজান।
লকডাউন এর আগে বোন অর্পিতা এবং ভগ্নিপতি আয়ুষ শর্মা ছেলে আহিল এর জন্মদিন পালন করার জন্য পাভেলের ফার্ম হাউসে গিয়েছিলেন সলমান এবং পরিবার। কিন্তু লকডাউন এর কারণে সেখানে আটকে পড়েন তারা। অন্যদিকে বান্দ্রার বাড়ির একতলায় থাকেন সেলিম ও সালমা। দোতালায় থাকেন ভাইজান নিজে। তিনি শুটিংয়ে গেলে যদি তার বাবা-মা কোন কারণে করোনা আক্রান্ত হয়ে যান তারই ভয় পাচ্ছেন ভাইজান।ঠিক সেই কারণেই কিন্তু তিনি এই বাড়িতে ফেরেন নি, পানভেলের ফার্মহাউস থেকে যাতায়াত করছেন।
অক্টোবরের ৩ তারিখ থেকে শুরু হচ্ছে বিগবস। এর জন্য শুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। পিপিই কিট পরে কাজ করলেও বাবা মা, ছোট ভাগ্নীর সুরক্ষার কথা ভেবেই নাকি ভয় পাচ্ছেন সলমন। গোরেগাঁও-এর ফিল্মসিটিতে এবার শুটিং হচ্ছে।নিজের বাড়ি থেকেই শুটিংয়ে আসছেন সলমন।
এবারের বিগ বসে থাকছে বিভিন্ন চমক তবে সবটাই করা হচ্ছে করোনা সুরক্ষা বিধি মেনে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি তালিকা থেকে জানা যাচ্ছে, এবারের সিজনে থাকবে বেশ বড়সড় চমক। অভিনেত্রী জ্যাসমিন ভাসিন, নয়না সিং, টিনা দত্ত, এজাজ খান সহ বেশ কিছু পরিচিত মুখ চোখে পড়বে এই সিজনে।
তবে এই তালিকা সঠিক কিনা জানা যায়নি কারণ এখনও পর্যন্ত চ্যানেল কর্তৃপক্ষ তরফ থেকে কোনো রকম তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। ফলে এই বিগবসে কারা থাকছে তা জানতে গেলে চোখ রাখতে হবে টিভির পর্দায়।





