কর্মসংস্থানের জন্য ফের আরেকটি আর্থিক প্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র! এবার আর্থিক মূল্য ৩৫ হাজার কোটি টাকার।

লকডাউনের মধ্যেই দেশীয় অর্থনীতিকে চাঙ্গা করতে দুটি প্যাকেজ ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। যথাক্রমে ১ লক্ষ ৮০ হাজার কোটি টাকার প্রধানমন্ত্রী গরীব কল্যাণ প্যাকেজ ও অন্যটি আত্মনির্ভর প্যাকেজ ২০ লক্ষ কোটি টাকার। আর এবার নাকি কর্মসংস্থানের জন্য ফের আরেকটি আর্থিক প্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র, সেটি আর্থিক মূল্য ৩৫ হাজার কোটি টাকার (35000 crore rupee package)।

তবে শুধুমাত্র এটিতেই শেষ নয়, বড়ো কোন‌ও পরিকাঠামোর পরিকল্পনার সঙ্গে ২০-২৫ টি প্রকল্পের লক্ষ্যমাত্রা স্থির করতে পারে কেন্দ্র। বর্তমানে করোনা নিয়ে ভারতের যা অবস্থা তাতে দিনের পর দিন হাতের বাইরে চলে যাচ্ছে। কোনোভাবেই কিছু করা সম্ভব হচ্ছে না, তবে পরিস্থিতিকে অনুকূলে আনতে মরিয়া চেষ্টা চালাচ্ছে কেন্দ্র। তাই এই ৩৫ হাজার কোটির আর্থিক প্যাকেজের চিন্তায় রয়েছে সরকার (Central)। কারণ বিশেষজ্ঞরা জানিয়েছেন পূর্বাতন দুটি প্যাকেজ কোনোভাবেই উপযুক্ত নয়। তাই আরও আর্থিক প্যাকেজ ঘোষণা করা উচিৎ সরকার। এদিকে দেশের আর্থিক অবস্থাও তেমন একটা ভালো না।

দেশের বর্তমান জিডিপি (GDP) এখন অনেকটাই নিম্নগামী। কিন্তু এর মধ্যেই দেশ বাঁচাতে সরকারকে এই নতুন আর্থিক প্যাকেজ ঘোষণা করতে হচ্ছে। একই সঙ্গে করোনার পরবর্তী গ্রামে শহরে কর্মসংস্থান তৈরীর জন্য এই আর্থিক প্যাকেজ ঘোষণা করবে বলে জানা গেছে। কৃষি পণ্য তৈরীর নতুন ব্যবস্থা, রেশনের মাধ্যমে বিনামূল্যে খাদ্য সরবরাহ। জানা গেছে হয়ত দূর্গাপূজার আগেই এই প্রকল্পের ঘোষণা করতে পারে রাজ্য।

আরও অন্যান্য খবর