মঙ্গলবার মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর ভাইপো আবদুল্লা খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অভিনেতা সলমান খান। ৫৪ বছর বয়সী এই অভিনেতা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভাইপোর মৃত্যুসংবাদ জানান। কোকিলাবেন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন তিনি। আবদুল্লার সাথে সলমান নিজের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, “সর্বদা তোমাকে ভালবাসবো …।”
ইনস্টাগ্রামেই আবদুল্লা খানের মৃত্যুতে শোকপ্রকাশ করেন সলমান খানের ঘনিষ্ঠ বন্ধু লুলিয়া ভান্টুরও। লুলিয়া আবদুল্লার সাথে তোলা একটি ছবি পোস্ট করে লেখেন, ঠিক যেমনটা তুমি বলেছিলে, আমরা পড়ে যাই, আমরা ভেঙে পড়ি,, আমরা ব্যর্থ হই কিন্তু তারপরে আমরা উঠে দাঁড়াই, আমরা আরোগ্যলাভ করি, আমরা জয় করি @ আবা ৮১১ তুমি বড্ডো তাড়াতাড়ি চলে গেলে।
প্রসঙ্গত মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে মারা যান আবদুল্লা। এদিকে ‘সুলতান’ অভিনেতা বর্তমানে করোনা সংক্রমণ থেকে বাঁচতে প্যানভেল ফার্মহাউসে নিজেকে ঘরবন্দী রেখেছেন।





