মাস্ক খুলে পোজ দিতে গিয়েই বিপত্তি, এয়ারপোর্টে দাবাং CISF অফিসারের কাছে কড়া ধমক খেয়ে চমকে উঠলেন ফিল্মি দাবাং সলমন খান!

সেলিব্রিটি মাত্রই অনেকেই মনে করেন যে তারা সমস্ত নিয়মের উর্ধ্বে। সাধারণ মানুষের জন্য তৈরি নিয়ম তাদের জন্য নয়। কিন্তু ভারতীয় বিমান বন্দর গুলি যে সে কথা মনে করে না আরো একবার স্পষ্ট হয়ে গেল। এবার বিমানবন্দরে নিরাপত্তারক্ষী অফিসারের কাছে কড়া ধমক খেলেন ভাইজান সলমান খান।

সারা দেশ জুড়ে রয়েছে তাঁর ভক্তরা। অনেকেই তাঁকে নিয়ে অন্য ধরনের চিন্তাভাবনা পোষণ করেন। তবে ভক্তদের ভাবনার থেকে একটু অন্য রূপে এদিন ধরা দিলেন সলমন খান। মুম্বাই এয়ারপোর্টে সম্প্রতি দেখা যায় অভিনেতাকে। মূলত ‘টাইগার ৩’ ছবির শ্যুটিংয়ের জন্য রাশিয়া যাচ্ছিলেন সলমন খান।বিমানবন্দরে তাঁর এক ঝলক দেখেই পাপারাৎজিদের থেকে শুরু করে মানুষজন তাঁকে ঘিরে ধরে।

পাপারাৎজিরা তাঁকে ক্যামেরায় পোজ দেওয়ার অনুরোধ করেন। তাঁর পিছন ক্যামেরা নিয়ে দৌড়াতে থাকেন। তাঁদের অনুরোধে অভিনেতা মাস্ক খুলে পোজও দেন। এতদূর সমস্ত কিছুই ঠিক ছিল। এরপর অভিনেতাকে হঠাৎই রেগে যেতে দেখা যায়।

বিমানবন্দরে ঢোকার আগে পেরোতে হয় সিকিউরিটি জোন। এদিন এই জোন পেরোতে গিয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা একজন সিআইএসএফের অফিসার পথ আটকে দেন ভাইজানের। ভাইজানকে নির্দেশ দেন বিমানবন্দরে প্রবেশ করার আগে সমস্ত নিরাপত্তার নির্দেশ মেনে প্রবেশ করতে। তাতেই হকচকিয়ে ওঠেন ভাইজান। এমনকি তাঁর পিছনে থাকা পাপারাৎজির দলকেও ধমক দিয়ে সমস্ত নির্দেশ পালন করান ওই নিরাপত্তারক্ষী।

এই ভিডিওই সামনে এসেছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে হতবাক হয়েছেন নেটিজেনরা। অফিসারের দায়িত্ব দেখে তাঁর প্রশংসা করেছেন। এমনকি ভাইজানের অফিসারের কথা শুনে দায়িত্ব পালন করাকেও বাহবা দিয়েছেন ভাইজানের ভক্তরা। প্রথমে নিরাপত্তারক্ষীর নির্দেশে অবাক হলেও, পরে দায়িত্ববিধি মেনে বিমান বন্দরে প্রবেশ করেন সকলের প্রিয় সলমন খান। তাতে তাঁর মুখের ভঙ্গিমায়ে একটু পরিবর্তন দেখা গেলেও তিনি বাধ্য থাকেন সেই নিয়মাবলী মানতে।

পাশাপাশি তাঁর পিছনে থাকা পাপারাৎজির দলকেও এই নিয়মাবলী মানতে বাধ্য করেন নিরাপত্তারক্ষী। নিরাপত্তারক্ষীর কাজে বেজায় খুশি হয়েছেন নেটিজেনরা। এর অর্থ দাঁড়ায় জনপ্রিয় বলেই যে নিরাপত্তাবিধি মানবেন না, এরকম কোন কারণ নেই। সবার জন্য নিয়ম সমান।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles