স্যান্ডি সাহার সঙ্গে টলিউডের বিতর্ক যেন থামছেই না। কিছুদিন আগে অঙ্কুশের সঙ্গে বিতর্ক শুরু হয়েছিল এবার স্যান্ডি সাহা শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ছেলে অভিমুন্যর সঙ্গে ঝামেলায় জড়ালেন। নোংরা কাদা ছোঁড়াছুঁড়ি সেই যে শুরু হয়েছে তা এখনও থামছে না।
এদিন স্যান্ডি সাহা অভিযোগ করেছেন, শ্রাবন্তী চ্যাটার্জির পুত্র কোনভাবেই সমর্থন করেন না এলজিবিটি কমিউনিটিকে। এমনকি সম্মান পর্যন্ত দেন না। তাঁর এই অভিযোগের পাল্টা জবাবে মুখ খুলেছেন অভিমন্যু। স্যান্ডি সাহার বিরুদ্ধে আক্রমণাত্মক মন্তব্য করেছেন তিনি। ‘অসভ্য গুন্ডা’ বলে স্যান্ডি সাহার পরিচয় দেন শ্রাবন্তী পুত্র। লেখেন যে, তিনি হোমোফোবিক নন।
পাশাপাশি এলজিবিটি কমিউনিটিকে তিনি সমর্থন করেন বলেও দাবি করেছেন। বাদ যাননি মা শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও। ছেলের করা মন্তব্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অভিনেত্রী লেখেন, তিনি গর্বিত।
ইউটিউবার স্যান্ডি সাহার অভিযোগের ভিত্তিতে অভিমুন্য বলেন এই ধরনের মানুষের কথায় কান না দিতে। স্যান্ডি সাহার অভিযোগ ছিল যে, ভিডিও কল করে কথা বলার সময় অভিমুন্য তাঁর যৌন পরিচয় নিয়ে অপমান করেছেন। কিন্তু এদিকে মানুষদের স্যান্ডি সাহার কথা বিশ্বাস করতে বারণ করেছেন শ্রাবন্তী পুত্র।
কারণ হিসেবে তিনি বলেন, নিজের দিকে মানুষদের আকর্ষণ টানার জন্য এই ধরনের পাবলিসিটি স্টান্ট করে থাকেন এই মানুষেরা। এর উত্তরে স্যান্ডি সাহা এখনও পর্যন্ত কোনও জবাব দেননি। আর তাঁর জবাবের আশায় বসে রয়েছেন অনেকেই।
সোশ্যাল মিডিয়ায় নাম না নিয়ে স্যান্ডি সাহার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করতে থাকেন শ্রাবন্তী পুত্র। তাঁর ইঙ্গিতবাহী পোস্ট দেখে সকলেরই ধারণা হয়েছে, কার উদ্দেশ্যে অভিনেত্রীর পুত্রের এই মন্তব্য। এই নিয়ে শোরগোল পরে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সকলেই এখন অপেক্ষা করছেন স্যান্ডি সাহার জবাবের।






