৭৬ দিন আগে পৃথিবীর মায়া কাটিয়ে চলে গিয়েছেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) কিন্তু তাঁর অস্বাভাবিক মৃত্যু নিয়ে বিতর্ক ক্রমশ বেড়ে চলেছে যার সঙ্গে মিশে গিয়েছে রাজনীতি। প্রথমে বলিউড জগতের প্রভাবশালী ব্যক্তিদের নাম জড়ালেও পরবর্তীকালে বিহার সরকার (Bihar Government) বনাম মহারাষ্ট্র সরকারের(Maharashtra Government) ঠান্ডা লড়াই বেড়ে যায় এই মৃত্যু মামলার তদন্ত কোন রাজ্যের তরফে করা হবে এই নিয়ে।
এরপর সোশ্যাল মিডিয়ার একটি অংশ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের(Udhhab Thakrey) ছেলেকে এই ঘটনার পরোক্ষভাবে জড়িত থাকার জন্য দায়ী করে। এরপর শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত(Sanjay Routh) এই মামলা নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। এবার এই তালিকায় নাম লেখালেন সমাজবাদী (Samajbadi) পার্টির নেতা আইপি সিং (IP Singh)।
শুক্রবার রাত্রি দশটা নাগাদ আইপি সিং টুইট করেন যে, “সুশান্ত সিং রাজপুত একজন নপুংসক(Impotent) ছিলেন তিনি সেই কারণে আত্মহত্যা করেছেন। আমাদের সমাজ ভীতুদের কখনও ক্ষমা করেনা।”

মুম্বাই পুলিশের(Mumbai Police) দেওয়া আত্মহত্যার তত্ত্ব গোটা দেশ এমনিতেই বিশ্বাস করেনি এবং তার ওপর বর্তমানে সিবিআই এই মামলার তদন্ত করছে সেখানে একজন রাজনৈতিক নেতা কীভাবে এত কুরুচিকর একটি টুইট করতে পারেন সেই নিয়ে নেটদুনিয়ায় উঠেছে প্রবল বিতর্ক।সোশ্যাল মিডিয়া জুড়ে সমালোচনা ও ট্রোলের শিকার হতে থাকেন ওই নেতা। ওই নেতাকেই নপুংসক বলে আখ্যা দেন নেটিজেনরা। যদিও এরপরে আইপি সিং টুইটটি মুছে ফেলেন তবুও সাধারণ মানুষের ক্ষোভ এখনো সামলানো যাচ্ছে না। এই ব্যাপারে সমাজবাদী পার্টির তরফ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে যেভাবে ওই পার্টির এক সদস্য সুশান্তের নামে এত কুরুচিকর কথা লিখলেন, দল যাতে তাকে উপযুক্ত শাস্তি দেয় সেই কামনাই করছেন ক্ষুব্ধ নেটাগরিকরা।





