টেলিভিশন দুনিয়ার অতি পরিচিত মুখ ময়না মুখার্জি ও সম্রাট মুখার্জি (Samrat-Moyna)। নিজেদের অভিনয়ের দক্ষতায় দর্শকদের মন জয় করে নিয়েছেন। টলি জগতে এই দম্পতি জনপ্রিয় দর্শকদের কাছে। তাদের দাম্পত্য নিয়ে চর্চা চলে টলিউডের অন্দরে। রিয়েল লাইফে গুছিয়ে সংসার করছেন তারা। দুই ছেলে স্বামী স্ত্রীতে সুখের সংসার করছেন। তবে এমন একটা সময় ছিল যখন মনে হতো গোটা পৃথিবী তাদের বিপক্ষে রয়েছে। সে সময় কেউই পাশে ছিল না এই তারকা জুটির। সমাজের থেকে একা হয়ে পড়েছিলেন দুজনে। দুজনে দুজনের ভরসার কাঁধ হয়ে এখন সুখের সংসার তাদের।
ময়না মুখার্জিকে তিনবার গর্ভপাত করাতে হয়েছিল। কিন্তু কেন জানেন? বিনোদন জগতে কাজ করতে এসেই একে অপরের প্রেমে পড়েন। সেই প্রেমকে বিয়ে পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন দুজনেই (Samrat-Moyna)। কিন্তু অভিনেত্রী ময়নাকে বাড়ির পুত্রবধূ হিসেবে মেনে নিতে পারছিলেন না সম্রাটের পরিবারের লোক। সেই কারণে ২০০২ সালে বাড়ির অমতে পালিয়ে গিয়ে বিয়ে করেন তারা। জানা যায় বন্ধুরাই সাহায্য করেছিল তাদের পালিয়ে যেতে। স্বাভাবিকভাবেই দুজনকে আলাদা করে দিয়েছিলেন দুই পরিবার। এক কামরার ভাড়া বাড়িতে নিজেদের মতো করে সংসার পেতেছিলেন ময়না ও সম্রাট।
এমন সময় তারা (Samrat-Moyna) বিয়ে করেন তখন কাজের অবস্থা তেমন ভালো না, আর্থিক অবস্থা খুবই দুর্বল। এমন কঠিন পরিস্থিতিতে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ময়না। তখন বাধ্য হয়ে গর্ভপাতের সিদ্ধান্ত নিতে হয় তাদের। কারণ একজন শিশুকে বড় করার মতো আর্থিক সঙ্গতি তাদের ছিল না। এরপর নাকি আরো দুবার অন্তঃসত্ত্বা ময়নাকে গর্ভপাত করাতে হয়েছিল। একটা রিয়ালিটি শো তে এই প্রসঙ্গে মুখ খুলেছিলেন অভিনেত্রী ময়না মুখার্জি।
ময়না জানিয়েছিলেন, তৃতীয়বার গর্ভপাতের সময় আমি একেবারে ভেঙে পড়েছিলাম। তিনি বলেছেন, “মনে তখন একটাই জিনিস চলছিল আমার জীবনে কি এমনটাই ঘটতে থাকবে। আমি কি কোনদিনও নিজের সন্তানের মুখ দেখতে পাবো না। বারবার এমন শারীরিক পরিস্থিতির মধ্য দিয়ে গেলে, ভবিষ্যতে হয়তো মা নাও হতে পারি।” নিজেদের ইচ্ছায় গর্ভপাতের এই ঘটনা অকপটে শেয়ার করে নিয়েছিলেন এই দম্পতি (Samrat-Moyna)। এমনকি এই শো টেলিকাস্টের পর দর্শকের কটুক্তির শিকার হতে হয়েছিল দম্পতিকে।
অতীতের এই কালো সময় ভুলে এখন দুজনে যমজ সন্তানের মা বাবা ময়না মুখার্জি ও সম্রাট মুখার্জি (Samrat-Moyna)। বিয়ের ষোলো বছর পর ২০১৮ সালে নভেম্বর মাসে ২ যমজ সন্তানের জন্ম দেন ময়না। তাদের দুই ছেলের নাম সমুদ্র ও সাগর। দুই যমজ ছেলেকে নিয়ে সুখী পরিবার তাদের। এখন আর অর্থ কষ্টের মধ্যে দিন যাপন করতে হয় না সম্রাট ময়নাকে।





