বেশ কিছুমাস আগে অভিনেত্রী জায়রা ওয়াসিম গ্ল্যামার জীবনের সমস্ত ভোগবিলাস ত্যাগ করে ধর্মের জন্য নিজেকে উৎসর্গ করে। এবার তারই পথে হাঁটলেন অন্য এক অভিনেত্রী, সানা খান। বলিউডের ঝকঝকে তকতকে জীবনে মন বসেনি তার। তাই হঠাৎই বলিউড ছাড়ার সিদ্ধান্ত নেন বিগ বস ৬-এর প্রতিযোগী। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এ কথা ঘোষণা করেন সানা।
তার পোস্টে তিনি লেখেন, “আমি আমার জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়ের মধ্যে রয়েছি। আমি গতও কয়েক বছর ধরে গ্ল্যামার দুনিয়াতে জীবন কাটাচ্ছি। এই সময় আমি আমার ভক্তদের কাছ থেকে প্রচুর খ্যাতি, সম্মান, অর্থ ও ভালোবাসা পেয়েছি, এর জন্য আমি কৃতজ্ঞ। তবে গত কয়েকদিন ধরে একটা কথা আমাকে তাড়া করিয়ে বেড়াচ্ছে, একজন মানুষ কী শুধুই অর্থ ও খ্যাতির খোঁজেই জন্ম নেয়? দুঃস্থ, নিঃসম্বল মানুষের সেবা করা কী মানুষের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে না? মরণের পরে কি হবে তা কী মানুষ ভাবে না? আমাদের জীবনে তো যে কোনও সময় মৃত্যু আসতে পারে”।
ইংলিশ ও উর্দুতে নিজের এই পোস্টটি লেখেন তিনি। এমনকি সোশ্যাল মিডিয়া থেকে তার গ্ল্যাম লুকের সমস্ত ছবিও তিনি সরিয়ে দিয়েছেন। এর পাশাপাশি সানা আরও লেখেন যে, আজ থেকে তিনি এই রংচঙে দুনিয়াকে, তার আগের জীবনশৈলীকে বিদায় জানাচ্ছেন। এখন থেকে তিনি মানব সেবার কাজেই নিজের জীবন অতিবাহিত করবেন এবং সৃষ্টিকর্তার আদেশই মেনে চলবেন। তিনি প্রত্যেক ভাইবোনকে জানিয়েছেন তারা যেন ঈশ্বর বা আল্লাহর কাছে তার জন্য প্রার্থনা করেন যাতে তার এই নতুন উদ্যোগে সৃষ্টিকর্তা তাকে অনুমতি দেন। তার সব ভুল ত্রুটি যেন আল্লাহ্ ক্ষমা করে দেন, এই প্রার্থনাও করেছেন তিনি।
https://www.instagram.com/p/BU4qYr7AO0H/?utm_source=ig_web_copy_link
সানার এই সিদ্ধান্তের পর সত্যিই আমাদের মনে প্রশ্ন জাগে, সত্যিই জীবনের অর্থ কী শুধুই ভোগবিলাস করা? হয়ত না। তাই সানা এও সহজেই এই জীবন, লাইমলাইট ত্যাগ করে সোজা ধর্মের পথে হাঁটতে পারলেন। অসহায় মানুষদের সাহায্যের তাগিদে খুব সহজেই বিদায় জানালেন নিজের নিশ্চিত এক জীবনকে।
সানার মতে, তার ইসলাম ধর্ম তাকে শিখিয়েছে যে এই জীবনের আসল উদ্দেশ্য হল মৃত্যুর পরের জীবনকে সুখময় করে তোলা। সৃষ্টিকর্তার নির্দেশ মতোই পরের জীবন অতিবাহিত করতে চান অভিনেত্রী, আতি এবার গ্ল্যামারের পথ ত্যাগ করে ইসলামের পথে হাঁটা শুরু করছেন সানা।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!