লাল শাড়ি, ভারী গয়না, কাজল কালো চোখে মন জয় করলেন সন্দীপ্তা!

স্টার জলসার দুর্গা ধারাবাহিকে তার চরিত্র বাঙালিদের মন জয় করেছিল। বস্তুত মানুষের মন নিয়েই কিন্তু তার আসল কাজ কারবার। পেশায় তিনি সাইকোলজিস্ট। তবে পরে অভিনয়কেই নিজের জীবন বানিয়ে নিয়েছেন সন্দীপ্তা সেন। এই মুহূর্তে কোনো ধারাবাহিকে তাকে দেখা না গেলেও তিনি সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাকটিভ থাকেন। লকডাউনের সময় মানুষের পাশে দাঁড়াতে তিনি নিজের সাইকোলজিক্যাল কাউন্সিলেং এর কাজ আবার শুরু করেছিলেন। তার এই উদ্যোগ তাকে মানুষের মনে আলাদা শ্রদ্ধার জায়গা দিয়েছিল।

তার স্নিগ্ধ রূপ তাকে বরাবরই মানুষের কাছে ভালোবাসার জায়গা দিয়েছে। টাপুরটুপুর ধারাবাহিকে তার দিদিসুলভ চরিত্র তাকে তুমুল জনপ্রিয়তা দিয়েছিল। এখনও লোকের মুখে মুখে তার নাম ঘুরে বেড়ায়।ঘুরতে খুব ভালবাসেন অভিনেত্রী। প্রায়শই ব্যাগ গুছিয়ে একা একাই ঘুরতে বেরিয়ে যান সন্দীপ্তা।ঘুরতে যাওয়ার মনোগ্রাহী ছবি অভিনেত্রী পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায় যা তার অনুরাগীদের খুবই পছন্দ হয়।

এবার সাবেক সাজে সামনে এলেন সন্দীপ্তা। এসেই মন জয় করলেন অনুরাগীদের। পরনে লাল শাড়ি, গলায়,কানে ভারী পাথরের গয়না, কপালে ছোট্ট লাল টিপ, ঘন কাজল কালো চোখে রীতিমত স্নিগ্ধতা ছড়াচ্ছেন অভিনেত্রী। হাতে সোনালী চুড়ি এবং আলতা যেন তার সৌন্দর্য্যকে আরও একধাপ বাড়িয়ে দিয়েছে। স্মিত হাসিতে সন্দীপ্তা মানুষের মন জয় করে নিয়েছেন।
আপনিও দেখে নিন সন্দীপ্তার সেই সুন্দর ছবি…

 

 

View this post on Instagram

 

A post shared by SANDIPTA SEN (@sandiptasen)

RELATED Articles