নীল বিকিনিতে মালদ্বীপের সমুদ্রে উষ্ণতার পারদ চড়ালেন রকুলপ্রীত!

মালদ্বীপ এখন বলি তারকাদের সবথেকে প্রিয় ট্রাভেল ডেস্টিনেশন। একের পর এক বি-টাউনের তারকা ছুটি কাটাতে চলে যাচ্ছেন নীল সমুদ্র সৈকতে। কেউ যাচ্ছেন সপরিবারে আবার কেউবা যাচ্ছেন প্রেমিক-প্রেমিকার সঙ্গে। আর তাদের দেওয়া ফটোতেই আগুন লাগছে সোশ্যাল মিডিয়ায়।

এবার নীল ও কমলা রঙের বিকিনিতে মালদ্বীপের সমুদ্রসৈকতে উষ্ণতা ছড়ালেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রকুল প্রীত সিং। ভাই আমনপ্রীত সিং এর সঙ্গে মালদ্বীপ বেড়াতে গিয়েছেন অভিনেত্রী। সেখান থেকেই একের পর এক মনকাড়া ছবি পোস্ট করছেন রকুল। নিজের স্কুবা ডাইভিং-এর ফটো পোস্ট করেছেন তিনি।

এর আগে শনিবার কমলা বিকিনিতে রোদ পোহানোর ছবি দিয়ে ভক্তদের মনে শিরশিরানি জাগিয়েছিলেন সুন্দরী।

 

View this post on Instagram

 

A post shared by Rakul Singh (@rakulpreet)


তারপরে পাওয়া গিয়েছিল তার নীল বিকিনি পরিহিতা ছবি।

নীল বিকিনিতে মালদ্বীপের সমুদ্রে উষ্ণতার পারদ চড়ালেন রকুলপ্রীত!

আজ কিছুক্ষণ আগে তিনি অন্য ধরনের একটি নীল বিকিনি পরে হ্যামকে শুয়ে থাকার ছবি পোস্ট করেছেন যা মুহূর্তের মধ্যেই হয়ে গিয়েছে ভাইরাল।

নীল বিকিনিতে মালদ্বীপের সমুদ্রে উষ্ণতার পারদ চড়ালেন রকুলপ্রীত!

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর মাদকচক্র যোগ নিয়ে বেশ বিপাকে পড়ে গিয়েছিলেন রকুল প্রীত। এনসিবির টানা জেরার মুখে পড়তে হয়েছিল অভিনেত্রীকে। কিন্তু সেই সমস্ত বিতর্ক কাটিয়ে আবার নিজের ছন্দে ফিরেছেন অভিনেত্রী এবং অমিতাভ বচ্চন অজয় দেবগনের সঙ্গে নতুন সিনেমা ‘মে ডে’ তে কাজ করতে চলেছেন রকুল প্রীত। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে হায়দ্রাবাদে এই থ্রিলারের শুটিং শুরু হতে চলেছে। তাই পুরোদমে কাজে ফেরার আগে মন ভরে ছুটি কাটিয়ে নিয়েছেন বলিউডের এই সুন্দরী অভিনেত্রী।

RELATED Articles