সোশ্যাল মিডিয়ায় স্যান্ডি সাহার আরো একটি নাম নাইটি বৌদি। এই সেগমেন্ট ভিডিও যে সুপারহিট এবং দর্শকরাও উপভোগ করেন সেটা বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি শোভন বৈশাখীর তাতা থৈথৈ ভিডিও প্রকাশ্যে আসার পর স্যান্ডি ও রাস্তায় শাড়ি পরে নেচে ছিলেন। তবে স্যান্ডির নাইটি বৌদি সর্বদা ভাইরাল। তবে এবার নাইটি পরেই গাড়ি কিনতে চলে এলেন স্যান্ডি সাহা।
কিছুদিন আগেই রাস্তায় শাড়ি পরে কালবৈশাখী ব্যানার্জি রূপে হাজির হয়েছিলেন তিনি।তবে আজকাল তিনি নাইটি পড়তে বেশ স্বচ্ছন্দ বোধ করছেন। শুধুমাত্র বাড়িতে না রাস্তায় এমনকি পাঁচ তারা হোটেলে বা রাস্তায় দিব্যি নাইটি পরেই ঘুরে বেড়ান তিনি।
তবে এবার সম্পূর্ণ অন্য ভূমিকায় দেখা গেল তাকে। নাইটি পরে গাড়ির শোরুমে হাজির হয়েছেন তিনি।বিখ্যাত গাড়ি কোম্পানি ‘জীপ ‘ এর শোরুমে হাজির হয়েছে স্যান্ডি, পরনে রয়েছে সবুজ রঙের ডিজাইন করা একটা নাইটি।শুধু কি তাই? গাড়ি কিনে নাইটি পরেই গাড়ির সামনে পোজ দিয়েছেন তিনি। সেই ছবি সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয় মুহুর্তের মধ্যেই।
নিজের প্রথম গাড়ি কেনার মুহূর্ত ভাগ করে নিয়েছেন অনুগামীদের সাথে। সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করে ক্যাপশন লিখেছেন ‘প্রথমগাড়ী। ওলা/উবের এ.সি চালায় না তাই নিলাম’। তার ছবি দেখে অনেকেই প্রশ্ন করেন গাড়ি কিনতে ও নাইটি পরে এসেছেন? যা দেখে স্যান্ডির স্বপ্রতিভ উত্তর হ্যাঁ গাড়ি কিনতেও নাইটি পরে আসা যায়। একজন নেটিজেন কমেন্ট করে জানান নাইটির সাথে স্পোর্টস সু বেশ, আহা! যেনো প্রাচ্য ও পাশ্চত্যের এক ঐতিহাসিক কম্বিনেশন।






