টুম্পা সোনা গানে কাঞ্চন-শ্রীময়ীর নাচ, পুরনো ভিডিও ভাইরাল করে দিলেন স্যান্ডি সাহা!

বাজারে এখন হট টপিক হল বিধায়ক-অভিনেতা কাঞ্চন মল্লিক এবং তার সঙ্গে অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং কাঞ্চনের বউ পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের আনা মারাত্মক সব অভিযোগ। চারিদিকে এই নিয়ে চলছে ছিছিক্কার আর এর মধ্যেই কনটেন্ট ক্রিয়েটর স্যান্ডি সাহা কাঞ্চন এবং শ্রীময়ীর একটি পুরনো ভিডিও পোস্ট করে ফের সেটাকে ভাইরাল করে দিলেন।

কাঞ্চন মল্লিক নবনির্বাচিত তৃণমূল বিধায়ক হওয়ায় গোটা ঘটনার সঙ্গে রাজনীতি জড়িয়ে গেছে। সব মিলিয়ে এখন ঘেঁটে ঘ। আর এর মাঝেই কমেডিয়ান স্যান্ডি সাহা গোটা ঘটনাটা আরেকবার মশলাদার করে পরিবেশন করে ফেললেন।

কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজের পুরনো একটি ভিডিও আছে যেখানে তারা একসঙ্গে টুম্পা সোনা গানে জমিয়ে নাচছেন। সেই ভিডিও আবার পোস্ট করে দিয়েছেন স্যান্ডি সাহা এবং অনেকের মনে ফিরিয়ে দিয়েছেন পুরনো স্মৃতি।

এই ভিডিও দেখে কারোরই মনে হবে না যে কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজের মধ্যে কেবল গুরু-শিষ্যার সম্পর্ক রয়েছে। যেভাবে গায়ে গা লাগিয়ে একে অপরের প্রায় কোলে উঠে নাচ করছেন তা দেখে এখন সকলেই বলছেন যে পিঙ্কিরর অভিযোগ তাহলে একেবারে মিথ্যা নয়।

তাই সকলেই বলছেন যা রটে তার কিছুটা তো ঘটে। কাঞ্চন ও শ্রীময়ীর মধ্যে এখন কোন সম্পর্ক আছে তা সময়ই বলবে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles