নিজের ব্যক্তিগত জীবনে উঠেছে প্রবল ঝড়। বৌ পিঙ্কি ব্যানার্জি এবং বান্ধবী শ্রীময়ী চট্টরাজকে নিয়ে বিপদে পড়েছেন বিধায়ক অভিনেতা কাঞ্চন মল্লিক। চারিদিকে তাদের নিয়ে কাটাছেঁড়া চলছে, লজ্জায় মুখ দেখানোর দায় হয়ে গিয়েছে কাঞ্চনের তবু তিনি একজন বিধায়ক, তাই নিজের দায়িত্ব এই ঝড়ের মধ্যেও পালন করে যাচ্ছেন তিনি।
বহু বছর ধরে অভিনয় জগতের সাথে যুক্ত কাঞ্চন মল্লিক। ছোটো পর্দা থেকে বড় পর্দা সবেতেই তিনি তার অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন। ২০২১ সালের বিধান্সভা নির্বাচনে উত্তরপাড়ার বিধায়ক হিসেবে নির্বাচিত হন তিনি। কখনও উত্তরপাড়ায় আয়োজিত রক্তদান শিবিরে আবার কখনও সেখানে আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানেও যোগ দিচ্ছেন তিনি। ত্রাণের কাজেও সাহায্য করতে তিনি এগিয়ে যাচ্ছেন। তবে নতুন দায়িত্ব থেকে সরে আসতে চান না তিনি।
সম্প্রতি পিঙ্কি বলেন, তার স্বামী অভিনেতা কাঞ্চন এবং শ্রীময়ী চট্টরাজ তাকে হুমকি দিয়েছেন। তিনি সেই বিষয়ে ধৈর্য সামলাতে না পেরে নিজের এবং সন্তানের নিরাপত্তার খাতিরে শনিবার নিউ আলিপুর থানায় অভিযোগ দায়ের করেন।
প্রসঙ্গত, কিছুদিন আগে উত্তরপাড়ার ৮ নম্বর ওয়ার্ডে আয়োজিত রক্তদান শিবির এবং ত্রাণ বিতরণের সময় কাঞ্চনের পাশেই শ্রীময়ী চট্টরাজকে দেখে গেছে। সেই ছবি অভিনেতা নিজেও পোস্ট করেছেন ইনস্টাগ্রামে।
তবে শ্রীময়ী বলেন, তিনি দলের নির্দেশে কাঞ্চনের সঙ্গে প্রচারে বের হয়েছিলেন। তার পর থেকেই তাদের নিয়ে চর্চা শুরু হয়েছে তিনি জানান। এর আগেও ২০১৯ সালে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন প্রার্থীর হয়েও প্রচার করেছিলেন বলেও জানান তিনি।
অভিনেতা কাঞ্চন এবং শ্রীময়ী চট্টরাজের সম্পর্কের বিষয়ে সম্প্রতি গুঞ্জনের ব্যপারে শ্রীময়ী জানান, আগাগোড়াই কাঞ্চন মল্লিক এবং তার স্ত্রী পিঙ্কির সাথে ভালো সম্পর্ক তার। বহুবার কাঞ্চনের বাড়িতে গিয়েছেন, খাওয়া- দাওয়া করলেও পিঙ্কি ও তার দাদার বিরুদ্ধে কাঞ্চন এবং শ্রীময়ী চেতলা থানায় পাল্টা অভিযোগ দায়ের করেন।
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram






