সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) এর মৃত্যুর পর কেটে গিয়েছে আড়াই মাস। এরমধ্যে জড়াচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেল, সেখানে মূলত উঠে আসছে রিয়া চক্রবর্তীর(Rhea Chakraborty) নাম। সিবিআই রীতিমত রিয়া ও তার পরিবারকে জেরা করছে। অন্যদিকে #মিটু(Me too) বিতর্কে এবার মুখ খুললেন দিল বেচারা নায়িকা সঞ্জনা সাংঘি( Sanjana Sanghi)। কারণ রিয়া সম্প্রতি প্রশ্ন করেছিলেন, দিল বেচারা (Dil Bechara) শুটিংয়ের সময় সুশান্তের বিরুদ্ধে সঞ্জনাকে শ্লীলতাহানীর (Molestation) যে অভিযোগ উঠেছিল তা সুশান্তকে সেইসময় মানসিকভাবে বিপর্যস্ত করে দিয়েছিল, কিন্তু সঞ্জনা কেন এক দেড় মাস চুপ ছিলেন?
এবার সঞ্জনা রিয়ার এই অভিযোগের বিরুদ্ধে রীতিমতো গর্জে উঠলেন ভারতীয় সংবাদ মাধ্যমে। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে, একজন মহিলা হিসেবে যা বলা উচিত তার থেকেও বেশি তিনি বলেছেন এই প্রসঙ্গে। নয় নয় করেও কমপক্ষে ২৫টি সাক্ষাৎকার তিনি দিয়েছেন এই বিষয়ে তাই নতুন করে এই নিয়ে কিছু বলতে চান না। এটাকে নিয়ে নতুন করে কোনো বিনোদন সৃষ্টি করা হলে সেখানে তিনি অংশ নিতে পারবেন না!
রিয়া অভিযোগ করেছিলেন যে, সঞ্জনা এই ব্যাপারে জানতেন না সেটা হয় না। কারণ পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন গুগলে চেক করলেই তো এই ব্যাপারে তথ্য জানা যায়। সঞ্জনা কি এই খবর জানতে পারেনি? রিয়া রোহিনী আইয়ারকে(Rohini Iyer) ও দোষী করেছেন এই প্রসঙ্গে। সুশান্ত নাকি বলেছিলেন এই ঘটনায় রোহিনীর হাত থাকলেও থাকতে পারে এমনটাই দাবি রিয়া চক্রবর্তীর।
সঞ্জনার দাবি, ওই ঘটনায় সুশান্তের সঙ্গে তিনিও সমস্যায় পড়েছিলেন। তাঁর বক্তব্য, “আমি জানতাম ও আমায় কী বোঝাতে চেয়েছে, আর আমি ওকে কী বলতে চেয়েছিলাম, সেটা ও জানত। শুধু আমরাই জানি সত্যিটা কী। আমরা যখন শ্যুটিং করছিলাম তখন এরকম বেশ কিছু কুরুচিকর খবর প্রকাশ্যে আসে। সুশান্ত যদি আমাকে বারণ করেছিল এসবে কান না দিতে। আর এরকম কোন খবর যারা প্রকাশ করতে পারেন তাঁদের আমি একটুও সম্মান করি না।
সেসময় সুশান্ত আমাকে বলেছিলেন, যখন এত সমস্যা তখন আমাদের যে কথাগুলো হয়েছে সেই চ্যাট সবার সামনে তুলে ধরি? আমি বলেছিলাম হ্যাঁ করো। কিন্তু তারপরও একদল লোক ওকে ভুল বুঝেছিল।” তাই রিয়ার দাবি যে একেবারেই অমূলক তা ফের প্রমাণ করে দিলেন দিল বেচারা অভিনেত্রী।






