বাংলার কলেজে পড়তে আসছেন প্রাক্তন পর্নস্টারেরা! এবার বারাসত গভর্মেন্ট কলেজে নাম উঠল মিয়া খলিফার!

পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজের মেধা তালিকায় নাম করে নিয়েছে একের পর এক জনপ্রিয় পর্নস্টাররা। সানি থেকে শুরু করে মিয়া খলিফা(Mia Khalifa) কে নেই এই বছর। মেধাতালিকা মাত করছে এঁরাই। কলেজে অনলাইনের মাধ্যমে ভর্তির পর মেধা তালিকা ঘিরে একের পর এক বিতর্ক শুরু হয়ে।

সর্বপ্রথম বিতর্কে জড়ায় দক্ষিণ কলকাতার নামজাদা আশুতোষ কলেজ(Asutosh College)। ইংরেজি বিভাগের মেধা তালিকায় নাম ওঠে প্রাক্তন পর্নস্টার এবং বর্তমানে বলিউড অভিনেত্রী সানি লিওনের(Sunny Leone)। এক‌ই ভাবে দক্ষিণ ২৪ পরগনার বজবজ কলেজের মেধাতালিকাতেও চান্স পান সানি। এই সব ডামাডোলের মধ্যেই এবার সামনে এল বারাসত গভর্মেন্ট কলেজের নাম(Barasat Government College)। সদ্য‌ই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই কলেজের একটি মেধা তালিকায় দেখা যাচ্ছে, পর্নস্টার মিয়া খালিফার নাম। এই ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। চাঞ্চল্য ছড়িয়েছে এঘটনায়।

এই ঘটনায় বারাসাত গভর্নমেন্ট কলেজ কর্তৃপক্ষের কৈফিয়ৎ, কেউ বা কারা কলেজের নাম ও ভাবমূর্তি কলঙ্কিত করার চেষ্টা করছে। মেধা তালিকায় এমন কোনও নাম নেই। সোশ্যাল নেটওয়ার্ক সাইটে একটি ভুয়ো এডিটেড মেধা তালিকার কপি পোস্ট করে কুৎসা ছড়ানো হচ্ছে। কলেজের ঐতিহ্য ও সুনাম কালিমালিপ্ত ও কলঙ্কিত করার প্রচেষ্টা চলছে। এই ঘটনায় কলেজ কর্তৃপক্ষ ইতিমধ্যেই বারাসত থানায় সাইবার ক্রাইমের বিশেষ ধারায় অভিযোগ দায়ের করেছে।

উল্লেখ্য, যে পোস্টটিকে ঘিরে বিতর্কের সূত্রপাত, সেই মেরিট লিস্টে মিয়া খলিফা, সানি লিওন সহ এমন ৪ জনের নাম দেখা যাচ্ছে পর্নসাইটে যাদের রমরমা। কলেজ কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, পর্নস্টারদের নাম যে রোল নাম্বারগুলির সঙ্গে সংযুক্ত করা হয়েছে, সেই রোল নাম্বারে অন্য ছাত্রছাত্রীর নাম রয়েছে। পুরো বিষয়টাই আসলে গভীর ষড়যন্ত্রর ফল।

RELATED Articles

Leave a Comment