গল্পের গরু গাছে উঠে গেলে তখন খুব সমস্যায় পড়তে হয়। এই যেমন এখন স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক শ্রীময়ীতে শ্রীময়ীর ছোট ছেলে ডিঙ্কা পড়েছে প্রবল বিপদে। রোহিত সেনের সঙ্গে বিয়ের পর তার এখন একজোড়া করে বাবা,মা ও বউ। আর ডিঙ্কার জন্য নেট দুনিয়ায় গালি খাচ্ছেন সপ্তর্ষি মৌলিক!
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়। যেখানে ছবির মাঝে ডিঙ্কা অর্থাৎ সপ্তর্ষি মৌলিক।তাকে ঘিরে চারপাশে অনিন্দ্য-রোহিত, শ্রীময়ী-জুন, কিয়া-অর্ণা।নেটাগরিকদের বক্তব্য, ‘ডিঙ্কার দুটো বাবা। দুটো মা। দুটো বৌ। এটাই জীবন…!’ তবে সত্যিই কি তাই? নাকি বাস্তব কে এড়িয়ে যাওয়ার জন্যই ধারাবাহিককে কটাক্ষ করছেন সকলে?
মিমটি নিজেও দেখেছেন অভিনেতা।এই বিষয়ে সপ্তর্ষি মৌলিকের মতে এক একটি ধারাবাহিক যখন দীর্ঘ দিন চলে তখন সেখানে বৃহত্তর জীবন তুলে ধরতেই হয়। যাকে ‘লার্জার দ্যান লাইফ’ বলা হয়। সেই জায়গা থেকেই ‘শ্রীময়ী’-র পরিবারে প্রায় সবারই দুটো করে বিয়ে হচ্ছে। দেখতে অদ্ভুত লাগলেও তার জন্যেই ডিঙ্কার দু’জন মা, বাবা, বৌ।
সপ্তর্ষির দ্বিতীয় যুক্তি, ধারাবাহিকের প্রতিটি চরিত্রই কিন্তু সমাজের প্রতিনিধি। অনিন্দ্য, শ্রীময়ী, জুনের মতো লক্ষ লক্ষ মানুষ আছেন। যাঁদের জীবনে এই ধরনের ঘটনা ঘটছে। পাশাপাশি, ডিঙ্কার মতো ছেলেও হামেশাই দেখা যায়। যারা ভুল বিয়ের মাশুল না গুনে দ্বিতীয় বার বিয়ে করে সুখী হওয়ার চেষ্টা করে। এতে অস্বাভাবিকত্বের কিচ্ছু নেই। অভিনেতা আরও জানিয়েছেন, একুশ শতকে সব সম্পর্ক এ ভাবেই বিপর্যস্ত, জটিল। যা টিকিয়ে রাখতে বহু মানুষ কাউন্সেলিংয়ের শরণ নেন। সাহস করে স্বীকার করতে পারেন না।
তবে কি সত্যিই সমাজের কথাই ধারাবাহিকের পাতায় ফুটে উঠছে বলেই নেট মাধ্যমে কটাক্ষ করছে সকলে? উত্তর নেই।
View this post on Instagram






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার