দীর্ঘদিন ধরে পাড়ার বৌদির প্রেমে মত্ত যুবক, শেষমেষ হলো তার করুণ পরিণতি!

দীর্ঘদিন ধরেই পাড়ার এক বৌদির সঙ্গে প্রেম সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন এক যুবক। বাড়ি থেকে তাকে অনেক নিষেধ করা হয়েছিল কিন্তু তিনি শোনেননি। শেষ পর্যন্ত পাড়ার বৌদির সঙ্গে এই ঘনিষ্ঠতায় হয়তো কাল হলো তার জীবনে। বেহালার এক মাঠ থেকে উদ্ধার হলো ওই যুবকের হাত-পা বাঁধা মৃতদেহ।
জানা গিয়েছে ওই যুবকের নাম জয়দেব শীল(৩৫)। ওই যুবক কলকাতার ক্ষুদিরাম পল্লীর বাসিন্দা। মঙ্গলবার সকালে বেহালা সরশুনার ল্যান্ডের মাঠে স্থানীয়রা ওই যুবককে হাত-পা বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার কোমরে আঘাতের চিহ্ন ছিল। স্থানীয়রা বুঝতে পারেন যে ওই যুবক মারা গিয়েছেন। পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
ওই যুবকের পরিবার সূত্রে জানা যাচ্ছে,এলাকার বাসিন্দা এক বিবাহিতা মহিলার সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক ছিল। এই নিয়ে দুই বাড়িতে ঝামেলা হয়েছে তবে দুজনের কেউই কথা শোনেননি। সোমবার রাত দশটা নাগাদ একটি ফোন পেয়ে ওই যুবক বাড়ি থেকে বেরিয়ে যান। সারারাত বাড়ি ফিরে না আসায় তাকে সকাল বেলায় খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোক। এরপরই বাগপোতা রোড এলাকার ওই মাঠে উদ্ধার হয় তাঁর মৃতদেহ।
জয়দেবের পরিবারের অভিযোগ,যে মহিলার সঙ্গে সম্পর্ক ছিল সেই লোক লাগিয়ে জয়দেবকে খুন করিয়েছে। তবে পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে তারা প্রাথমিকভাবে এটিকে শুধুমাত্র প্রেমঘটিত খুন বলে মনে করছেন না। যদিও ওই মহিলাকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। সেই সঙ্গে এই ঘটনায় কোন অন্য কারণ এবং তৃতীয় ব্যক্তি জড়িয়ে আছেন কিনা তা জানার চেষ্টা করা হচ্ছে।
Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles