নব্বইয়ের দশকের শুরুতে বাংলা ইন্ডাস্ট্রিতে যে দুজন অভিনেত্রী কাঁপিয়ে অভিনয় করেছেন তারা হলেন শতাব্দী রায় এবং দেবশ্রী রায়। এই দুই নায়িকার একে অপরের সঙ্গে টক্কর ছিল দেখার মতো। বাইরের টক্কর কি নিজেদের ভেতরের সম্পর্কেও পড়েছিল? একটি সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এই প্রশ্নের উত্তর দিলেন একদা টলিউড কাঁপানো বীরভূমের সাংসদ শতাব্দী রায়।
তিনি দেবশ্রী রায় প্রসঙ্গে জানালেন যখন তিনি টলিউডে এসেছিলেন তখন ইতিমধ্যেই টলিউডে ভালো নাম করে ফেলেছেন দেবশ্রী রায়। তাদের মধ্যে সম্পর্ক ভাল ছিলনা। তিনি দেবশ্রী রায়ের কাছ থেকে ভালো ব্যাবহার পাননি। শ্রদ্ধাঞ্জলি নামে একটি সিনেমাতে দুজনে একসঙ্গে কাজ করেছিলেন।সেখানে দুজনের মধ্যে যাতে কোনো ঝামেলা সৃষ্টি না হয় তার দিকে বিশেষভাবে খেয়াল রাখতেন তাদের সহ অভিনেতা প্রসেনজিৎ। তবে এখন দুজনের মধ্যে বেশ ভাল সম্পর্ক এবং দেখা হলে কুশল বিনিময় হয়।
ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে কেমন সম্পর্ক ছিল? তার উত্তরে তিনি জানান, মানুষ তাদেরকে নিয়ে গল্প বানাত যে তাদের মধ্যে নাকি কোন সদ্ভাব নেই। অথচ শতাব্দীর প্রতি ঋতুপর্ণার ব্যবহার অত্যন্ত ভালো। এমনকি ঋতুপর্ণা এও জানিয়েছিলেন যে তিনি যখন সিনেমায় এসেছিলেন তখন তিনি শতাব্দীর পোস্টার দেখতেন।





