বড় দুঃসংবাদ! আচমকাই ভেঙে পড়ল জি বাংলার ধারাবাহিকের সেট, কীভাবে ঘটল এমন দুর্ঘটনা?

মেঘ আর ময়ূরী দুই বোনের গল্প নিয়ে জি বাংলার (Zee Bangla) মেগা সিরিয়াল ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul) শুরু হয়েছিল। নীলকে নিয়ে দুই বোনের রেষারেষি প্রথম থেকেই প্রশংসা কুড়িয়েছে। লীনা গঙ্গোপাধ্যায় পুত্র অর্ক গঙ্গোপাধ্যায়ের প্রোডাকশন হাউস, অর্গানিক স্টুডিও তৈরি করেছিল ‘ইচ্ছে পুতুল’। আগেই শোনা গেছিল, সম্প্রচারের দিন কমানোয় ইচ্ছে পুতুল এগিয়ে নিয়ে যেতে চাইছেনা প্রযোজনা সংস্থা।

মেঘ নীলের বিয়ের পরই শেষ হবে ধারাবাহিক তা খবর দর্শকদের আগেই পৌঁছে ছিল। এবার ভাঙল জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ইচ্ছে পুতুলের সেট। গতকাল ছিল ইচ্ছে পুতুলের শেষ শুটিং। আর আজকেই ভেঙ্গে চুরমার হয়ে গেল ইচ্ছে পুতুলের সেট। তবে আজকেই কেন উঠছে প্রশ্ন। স্টুডিও সূত্রে খবর, এই শুটিং করেই হবে যোগমায়া সিরিয়ালের শুটিং। তাই আজকে থেকে সব ফার্নিচার সরিয়ে ভাঙা হচ্ছে ইচ্ছে পুতুলের সেট। জানা গেছে ৫ই মার্চের মধ্যে সবকিছু ভেঙে খালি করবে ইচ্ছে পুতুলের প্রযোজক সংস্থা অর্গানিক স্টুডিও। ৬ ই মার্চ থেকে যোগমায়া সিরিয়ালের সেট তৈরি শুরু করবে যোগমায়া প্রযোজক সংস্থা ব্লুজ প্রোডাকশন হাউজ।

ইদানিং অনেক সিরিয়ালই বন্ধ হচ্ছে কয়েক মাসে। তিন মাসের মাথাতেও বন্ধ হয়েছে বহু সিরিয়াল। শুধু টিআরপির জন্য নয় আরও বেশ কিছু কারণে চ্যানেল কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিতে বাধ্য হন। একথা আগেই প্রকাশ্যে এনেছিলেন মৈনাক ওরফে নীল।

ইচ্ছে পুতুলের শেষ দৃশ্যের শুটিংয়ে মেঘ ময়ূরীর চোখে জল। চোখে জল নিয়ে হাসিমুখে ছবি তুললেন গোটা টিমের সাথে। শুটিংয়ে শেষ কটা দিন বেশ আনন্দ করেই শুটিং শেষ করেছেন ইচ্ছে পুতুলের অভিনেতা-অভিনেত্রীরা। ইচ্ছে পুতুলে হচ্ছিল মেঘ নীলের বিয়ে তবে তারা জানতেন না তাদেরই বিয়ে হচ্ছে আবার। সোশ্যাল মিডিয়ায় ইচ্ছে পুতুলের সেটের অন্দরমহলের ছবি প্রকাশ্যে এসেছে বারংবার। চুটিয়ে মজা করতে দেখা যায় মেঘ-নীল-ময়ূরী থেকে শুরু করে বাকি মেম্বাররা‌।

ইচ্ছে পুতুলের জায়গায় এবার শুরু হবে জি বাংলার নতুন ধারাবাহিক যোগমায়া। সৈয়দ আরফিন আর নেহা আমানদীপ থাকবেন মূল চরিত্রে। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে এই সিরিয়ালের প্রথম প্রোমো। নায়িকার নামেই সিরিয়ালের নাম। প্রমোতে দেখা গেছে, একজন আইএস অফিসার হতে চায়। কিন্তু তাদের কলোনি থেকে উৎখাত করতে চায় কেউ। তাদের কলোনি থেকে সরিয়ে তৈরি হবে বড় বিল্ডিং। যোগমায়া এর প্রতিবাদ করে, কোনো লাভ হয় না।

RELATED Articles