মার্চের শুরুতেই রীতিমতো হাসি বন্ধ মধ্যবিত্তদের। ১ মার্চ থেকেই দাম বাড়ল এলপিজি রান্নার গ্যাসের। এর জেরে ফের মধ্যবিত্তদের হেঁশেলে আগুন বলাই যায়। এক ধাক্কায় অনেকটাই দাম বেড়ে গেল রান্নার গ্যাসের। লোকসভা ভোটের মুখে এমন এক সিদ্ধান্তে বেশ কিছুটা মুষড়ে পড়েছে আমজনতা।
এক ধাক্কায় সিলিন্ডার পিছু ২৪ টাকা করে দাম বেড়েছে সিলিন্ডারের। এর জেরে ভালোই ধাক্কা খেয়েছে আমজনতা। মাসের শুরুতে অয়েল মার্কেটিং সংস্থাগুলি অপরিশোধিত তেলের দামের মূল্য ঠিক করে বিশ্ব বাজারের জন্য। আন্তর্জাতিক বাজারের তেলের দামের তারতম্যের জন্য দেশের বাজারেও পেট্রোলিয়াম পণ্যের দাম বাড়ে বা কমে।
এবার এলপিজি সিলিন্ডারে দাম বাড়ল ২৪ টাকা করে। তবে এই দাম বৃদ্ধি হয়েছে বাণিজ্যিক সিলিন্ডার অর্থাৎ ১৯ কেজি সিলিন্ডারের জন্য। গৃহস্থালির সিলিন্ডারের জন্য নয়। এই দাম বৃদ্ধির ফলে হোটেল, রেস্তোরাঁর মালিকদের মুখের হাসি উড়ল। মনে করা হচ্ছে, ১৯ কেজি সিলিন্ডারের দাম বৃদ্ধির ফলে সেই দামের প্রভাব খাবারের দামের উপরেও পড়তে পারে।
রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার তরফে জানানো হয়েছে, দেশের নানান শহরে ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম আলাদা আলাদা ভাবে বেড়েছে। কলকাতায় যেমন ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে ২৫ টাকা। চেন্নাইয়ে ১২.৫ টাকা বেড়েছে দাম। নতুন দাম কার্যকর হচ্ছে আজ থেকেই। ফলে কলকাতায় ১৯ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে এখন খরচ পড়বে ১,৯১১ টাকা। দিল্লিতে ১৯ কেজির সিলিন্ডার পাওয়া যাচ্ছে ১,৭৯৫ টাকায় পাওয়া যাবে।
প্রসঙ্গত, গত মাসেও বেড়েছিল ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম। সেবার দাম বেড়েছিল ১৪ টাকা। আর এবার দাম এক লাফে আরও ১০ টাকা বেড়ে দাম বাড়ল ২৪ টাকা। আজ, ১ মার্চ থেকেই এই নতুন দাম কার্যকর হবে। তবে গৃহস্থালির গ্যাস সিলিন্ডারের দাম একই থাকবে। সেখানে কোনও পরিবর্তন হয়নি।





