১৬৯০ কোটি টাকার ধাক্কা! বলিউডের বাদশার ইমেজে বড় ধস! হঠাৎ কেন কমল শাহরুখ খানের সম্পত্তি? কিং খানের অর্থসাম্রাজ্যে ফাটল ধরাচ্ছে কে?

২০২৩ সাল ছিল যেন পুরোপুরি শাহরুখ খানের বছর। পাঠান, জওয়ান এবং ডানকি পরপর তিনটি ছবির দুরন্ত সাফল্যে বক্স অফিসে একপ্রকার রাজত্বই করেছিলেন তিনি। দীর্ঘ চার বছরের বিরতির পর এমন প্রত্যাবর্তন খুব কম তারকার পক্ষেই সম্ভব। কিন্তু জনপ্রিয়তার সেই ঝলকানি থাকলেও সাম্প্রতিক একটি রিপোর্ট বলছে আর্থিক দিক থেকে গত এক বছরে খানিকটা ধাক্কা খেয়েছেন বলিউডের এই সুপারস্টার। হুরুন গ্লোবাল রিচ লিস্ট ২০২৬ এর রিপোর্ট অনুযায়ী, গত এক বছরে তাঁর মোট সম্পত্তি প্রায় ১৬৯০ কোটি টাকা কমেছে। ফলে বিশ্ব বিনোদন জগতের ধনী তারকাদের তালিকায় কিছুটা পিছিয়ে পড়েছেন তিনি।

হুরুনের প্রকাশিত তথ্য অনুযায়ী বর্তমানে শাহরুখ খানের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১.৩ বিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১০৮০০ কোটি টাকার সমান। অথচ ২০২৫ সালে তাঁর সম্পদের পরিমাণ ছিল প্রায় ১.৪ বিলিয়ন ডলার বা প্রায় ১২৪৯০ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে বড় অঙ্কের এই কমতি অনেককেই অবাক করেছে। বিশেষজ্ঞদের মতে এর মূল কারণ গত দেড় বছরে শাহরুখের কোনও নতুন সিনেমা মুক্তি না পাওয়া। ২০২৩ সালের ডিসেম্বরে ডানকি মুক্তির পর থেকে এখনও পর্যন্ত তাঁর নতুন ছবি বড় পর্দায় আসেনি।

Shah Rukh Khan stands with outstretched arms in front of a blue sky in a long-sleeved white shirt and sunglasses

চলচ্চিত্র ব্যবসায় নতুন রিলিজ না থাকলে তার প্রভাব তারকার আয়ের উপর পড়তেই পারে। বিশেষজ্ঞ মহলের মতে, শাহরুখের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্টের বেশ কয়েকটি বড় প্রজেক্ট এখনও নির্মাণ পর্যায়ে রয়েছে। ফলে সেই সব প্রকল্প থেকে আয় আসতে সময় লাগছে। তবে সম্পত্তি কমলেও একটি বিষয় অপরিবর্তিত রয়েছে। তিনি এখনও ভারতের সবচেয়ে ধনী অভিনেতা। অর্থাৎ ভারতীয় চলচ্চিত্র জগতে তাঁর আর্থিক শক্তি এবং জনপ্রিয়তা এখনও একইভাবে প্রভাব বিস্তার করছে।

আরও পড়ুনঃ “ঘে’ন্না লাগে, আমাদের শরীরের ওই অঙ্গগুলো বড়…” আইটেম গানের দৃশ্যে, আজও অস্বস্তি হয় শাবানা আজমীর! নারী শরী’রকে দেখানোর ধরন নিয়ে, কোন তথ্য করলেন ফাঁস?

গত বছর ধনী তারকাদের তালিকায় মার্কিন পপ তারকা টেলর সুইফটের সঙ্গে প্রায় সমানে সমানে প্রতিযোগিতা চলছিল শাহরুখের। কিন্তু এবারের ছবিটা কিছুটা আলাদা। বর্তমানে টেলর সুইফটের সম্পত্তির পরিমাণ প্রায় ১.৬ বিলিয়ন ডলার। অন্যদিকে বিশ্বখ্যাত গায়িকা রিহানার সম্পত্তি প্রায় ১.৫ বিলিয়ন ডলার। বিনোদন দুনিয়ায় সম্পদের নিরিখে শীর্ষে রয়েছেন র‍্যাপ তারকা জে জি, যার সম্পত্তি প্রায় ২.৮ বিলিয়ন ডলার। ফলে আন্তর্জাতিক তালিকায় হলিউড তারকাদের সঙ্গে লড়াইয়ে খানিকটা পিছিয়ে পড়েছেন বলিউডের কিং খান।

তবে ভবিষ্যৎ নিয়ে শাহরুখ ভক্তদের মধ্যে উত্তেজনার অভাব নেই। তাঁর আগামী ছবি কিং ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই ছবিতে প্রথমবার বাবার সঙ্গে একই পর্দায় অভিনয় করতে দেখা যাবে তাঁর মেয়ে সুহানা খানকে। ছবিটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। যদি ছবিটি বক্স অফিসে বড় সাফল্য পায়, তবে আগামী বছর শাহরুখ খানের সম্পদের গ্রাফ আবারও দ্রুত ঊর্ধ্বমুখী হতে পারে বলেই মনে করছেন শিল্প মহলের অনেকেই।

RELATED Articles