নিজের জীবনে অন্ধকার তবুও ব্যবসায়ীদের জন্য দিওয়ালির আলো জ্বালালেন শাহরুখ খান! আপ্লুত নেটিজেনরা

শাহরুখ খানের পুত্র আরিয়ান খান মা’দক কাণ্ডের জেরে আর্থার রোডের জেলে বন্দী। উকিল বদল করেও কোনো লাভ হয়নি। কবে ছাড়া পাবেন কেউ জানেন না। এর মধ্যেই ক্যাডবেরি সংস্থার বিজ্ঞাপনে দেখা গেল শাহরুখ খানকে। হাসি মুখের এই বিজ্ঞাপনী ভিডিওতে বাদশা কে দেখে আপ্লুত সকলেই।
শাহরুখ খান নিজেকে বিতর্ক থেকে দূরেই রাখেন। কিন্তু ছেলের গ্রেফতারি নিয়ে স্বাভাবিক ভাবেই ভারাক্রান্ত কিং খান। নিজের জন্মদিন সেলিব্রেট না করার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা।এমনকি দেওয়ালি সেলিব্রেট না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এর মধ্যেই নতুন বিজ্ঞাপনী ভিডিওতে দেখা গেল শাহরুখ খানকে। গত শনিবার ইউটিউবে নতুন বিজ্ঞাপনী ভিডিওতে দেখা গেল শাহরুখ খানকে। স্বাভাবিক ভাবেই আনন্দিত অনুরাগীরা। দীর্ঘদিন পরে প্রিয় অভিনেতাকে হাসি মুখে দেখে খুশি সকলেই।বিজ্ঞাপন প্রসঙ্গে সংস্থার দাবি করোনা পরিস্থিতির মধ্যেই শুধুমাত্র নিজেদের পণ্য বিক্রয় না, সকল ছোটো ব্যাবসায়ীদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়ার জন্যই এই বিজ্ঞাপন। কঠিন এই পরিস্থিতির মধ্যে যাদের পেটে টান পড়েছিল বিজ্ঞাপনের মাধ্যমে তাদেরকেই সন্মান জানানো হয়েছে। তাদের অন্যতম মুখ হিসেবে নিজেকে তুলে ধরেছেন শাহরুখ খান।
ক্রেতাদের কাছে শাহরুখ খানের অনুরোধ ‘‘নিজের বাড়ির পাশের ছোট দোকান থেকে ফোন কিনুন। মিষ্টিমুখ করুন ও করান পাড়ার দোকান থেকে। দু’পা হেঁটে এলাকাতেই কিনুন নতুন পোশাক।’’
শাহরুখ খানের ছেলে আরিয়ান কবে জেল থেকে ছাড়া পাবেন সেই নিয়ে সংশয় রয়েছে। তাই ঘনিষ্ট মহলে শাহরুখের এক বন্ধু জানিয়েছেন  ‘‘১৩ নভেম্বর আরিয়ানের জন্মদিন। তার মধ্যে জামিন না পেলে তো জন্মদিনও জেলেই কাটবে। সে কথা ভেবেই আমরা আতঙ্কিত।’’তার জন্মদিনেও ভক্তদের জমায়েত করতে বারণ করেছেন।এই কঠিন পরিস্থিতির মধ্যেই বিজ্ঞাপনের মাধ্যমে অন্যের ঘরে আলো জ্বালাতে চান শাহরুখ খান। আর তাতেই আপ্লুত অনুগামীরা।
Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর