BREAKING: ICUতে ভর্তি পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়!

বড়সড় বিপত্তি ঘটে গেল শাসক দলে। বর্ষীয়ান নেতা সুব্রত মুখোপাধ্যায়ের জীবনে নেমে এল অন্ধকার। তাঁকে ভর্তি করতে হল হাসপাতালে‌।
প্রবল শ্বাসকষ্ট নিয়ে এসএসকেএম হাসপাতালে কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়েছে পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে। জানা গিয়েছে আজ সকাল থেকেই তাঁর তীব্র শ্বাসকষ্ট শুরু হয়। দেরি না করে তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরে জানা গিয়েছে তাকে আইসিইউতে দেওয়া হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল।দলের সকলে তাঁর শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন সকলে।
Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর