বিয়ের পর গৌরীকে ধর্মান্তর করে বোরখা পরার কথা বলেন শাহরুখ, শুনে চমকে ওঠে গৌরীর পরিবার!

সিনেমা জগতে সাফল্য পাওয়ার অনেক আগেই গৌরীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শাহরুখ খান। এরপর কেটে গিয়েছে প্রায় তিন দশক। জীবনে অনেক চড়াই-উতরাই দেখার পর এখন বিশ্বজোড়া খ্যাতি শাহরুখের। বিশ্বের অন্যতম সফল অভিনেতারদের একজন তিনি। তবে এতকিছুর পরেও গৌরীর প্রতি ভালবাসা সামান্যও কমেনি তাঁর। তবে তাদের এই চলার পথ মোটেই মসৃণ ছিল না।

গৌরী ছিলেন গোঁড়া হিন্দু পরিবারের মেয়ে। আর শাহরুখ মুসলিম। ফলে স্বভাবতই দু’জনের বিয়ে নিয়ে বেশ সমস্যা দেখা দেয়। তবে সব প্রতিকূলতা কাটিয়ে অবশেষে চারহাত এক হয়। তবে রিসেপশনের দিনও নিজের দুষ্টু বুদ্ধি থেকে বেরোতে পারেননি অভিনেতা। ফরিদা জালালকে দেওয়া এক পুরনো সাক্ষাৎকারে এ কথা জানিয়েছিলেন শাহরুখ নিজেই।

রিসেপশনের দিন গৌরীর পরিবারের অনেকেই নিজেদের মধ্যে আলোচনা করছিলেন যে এবার হয়ত গৌরীকে ধর্মান্তর হতে হবে। এই কথা শুনেই একটা দুষ্টু বুদ্ধি খেলে শাহরুখের মাথায়। হঠাৎই তিনি বলেন যে ১   টা বেজে গেছে, এবার আমাদের নামাজ পড়তে হবে। গৌরীর পরিবারের সামনে এও বলেন যে, এবার থেকে গৌরীকে সবসময় বোরখা পরে থাকতে হবে ও তাঁকে ধর্মান্তর হতে হবে। এই কথা শুনে হতবাক সকলে। এরপরই হাসিতে ফেটে পড়েন শাহরুখ। জানান, তিনি সব ধর্মকে সম্মান করেন ও সেই ধর্মের রীতিনীতিকেও সম্মান করেন। সাক্ষাৎকারে শাহরুখ এও জানান যে, তিনি কখনও অন্য ধর্মকে অসম্মান করেননি।

২০০৫ সালে করণ জোহরের চ্যাট শো –তে উপস্থিত ছিলেন গৌরী খান। সেখানে গৌরী বলেন যে তিনি ও শাহরুখ একে অপরের ধর্মকে সম্মান করেন। তাই তাঁরা কেউই কাউকে এজ পর্যন্ত কোনও বিষয়ে জোর করেননি। এভাবেই তাঁরা প্রায় ত্রিশ বছর কাটিয়ে ফেলেছেন।

গত বছর ডান্স রিয়্যালিটি শো ‘ডান্স প্লাস’-এ এসে শাহরুখ বলেন, “আমার স্ত্রী হিন্দু, আমি মুসলমান। আমার সন্তানরা হিন্দুস্তান”। তিনি এও বলেন, তাঁর সন্তানরা যখন স্কুলে ভর্তি হয়, সেখানে ফর্মে লিখতে হয় তাদের ধর্ম কী? সেই সময় তাঁর মেয়ে তাঁকে এসে জিজ্ঞেস করে যে তাঁর ধর্ম কী? তখন সেই উত্তরে শাহরুখ বলেন যে আমি তাকে তখন বলি যে আমাদের ধর্ম ভারতীয়। এর বাইরে তাদের কোনও ধর্ম নেই বলেই বিশ্বাস করেন শাহরুখ।

RELATED Articles