বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা সাইফ আলি খান। দীর্ঘদিন ধরেই বলিউডে কাজ করছেন তিনি। তার অভিনয় দেখে মুগ্ধ সকলেই। সম্প্রতি তার নতুন সিনেমা আসতে চলেছে বান্টি অউর বাবলি।
সেই সিনেমার প্রমোশনের জন্য সম্প্রতি কপিল শর্মা শো তে হাজির হন তিনি।এছাড়াও উপস্থিত ছিলেন রানি মুখোপাধ্যায়, শর্বরী এবং সিদ্ধান্ত চতুর্বেদী।রীতিমত খোস মেজাজে দেখা গেছিল সাইফ কে। মজার মজার সব কথা ভাগ করে নিয়ে ছিলেন তিনি। যা শুনে রীতিমত হাসির রোল ওঠে। দুই নায়িকার সাথে কপিল নিজেও হেসে গড়াগড়ি খান।
সম্প্রতি চ্যানেলের পক্ষ থেকে একটি প্রোমো ভিডিও শেয়ার করা হয় নেট মাধ্যমে। যেখানে দেখা গেছে কপিলের কাছে সইফ ফাঁস করছেন কেন তিনি আজকাল এত ব্যস্ত থাকেন নানান ছবির কাজ নিয়ে। আর কেনই বা কাজ ছাড়া ঘরে থাকতে পারেন না তিনি।
View this post on Instagram
শো চলাকালীন দর্শকদের কাছে কপিল বলেন ‘বান্টি অউর বাবলি’ সইফের তিন নম্বর প্রজেক্ট।তারপর সাইফের উদ্দেশ্যে বলেন ‘স্যার, আপনি আজকাল পরপর এত কাজ করেই চলেছেন, ব্যাপারটা ঠিক কী বলুন তো? করতে ভালো লাগে বলেই করছেন না কি পরিবারে সদস্য সংখ্যা বেড়ে গেছে বলে বাধ্য হয়েই বেশি উপার্জন করতে হচ্ছে?’ উত্তরে হাসতে হাসতে সইফের জবাব, ‘পরিবারে সদস্য বেড়ে গেছে সেটা কোনও সমস্যাই নয়। আসল সমস্যা অন্য জায়গায়। আমার এখন এটা ভেবেই বড্ড ভয় হয় যে যদি আজকাল বাড়িতে বেশি সময় থাকি আমার আরও না সন্তান হয়ে যায়!’
অভিনেতা সাইফের বড়ো ছেলে ইব্রাহিম ও মেয়ে সারা তাঁদের মা তথা সইফের প্রথম পক্ষের স্ত্রী অমৃতা সিংয়ের সঙ্গে থাকেন। এদিকে করিনার সঙ্গে তৈমুর ও জে থাকেন।





