অভিনয়কে ভালোবেসেই ছাড়েন চাকরি, এখন পেটের দায়ে ধারাবাহিকই সম্বল, টাকার অভাবে ছাড়তে হতে পারে ফ্ল্যাটও, এ কী দুরাবস্থা শঙ্কর চক্রবর্তীর! 

বাংলা চলচ্চিত্র ও ধারাবাহিকের জগতে জনপ্রিয় অভিনেতা শঙ্কর চক্রবর্তী (Shankar Chakraborty)। থিয়েটারকে ভালোবেসে চাকরি ছেড়ে এসেছিলেন অভিনয় জগতে। দীর্ঘদিন অভিনয়ের সঙ্গে যুক্ত থেকেও, তার মনে রয়েছে আক্ষেপ। অভিনেতা মেনে নিতে পারেননি স্ত্রী সোনালী চক্রবর্তীর চলে যাওয়া।

ছোটবেলায় বাবাকে হারিয়েছিলেন শঙ্কর চক্রবর্তী (Shankar Chakraborty)। থাকতেন মামার বাড়িতে। রাতে ফ্যাক্টরিতে কাজ করে, সকালে স্কুলে যেতেন। নিজের পড়াশোনার পাশাপাশি তিনি ছাত্রদের পড়াতেনও। দিদি এবং মা সকলেই সংসার চালাতে কাজ করতেন। এমনভাবেই চলত তাদের। এভাবেই একদিন স্টোর কিপারের চাকরি পান তিনি। উচ্চমাধ্যমিক পাস করে আসানসোলে একটা সাইকেল ফ্যাক্টরিতে কাজের সুযোগ পান। সেখানে বেশ কিছু বছর কাজ করে থিয়েটারের টানে বাড়ি ফিরে আসেন।

থিয়েটার করার সময় শঙ্কর চক্রবর্তী (Shankar Chakraborty) আলাপ হয় সোনালী চক্রবর্তীর সঙ্গে। সোনালী তখন নাচে মাস্টার্স করছে। শঙ্করের আর্থিক দুরাবস্থার কথা শুনে সোনালী তাকে সাহায্য করার পরিকল্পনা নেন। নাচের টিউশনির পুরো টাকাই তিনি দিয়ে দিতেন শঙ্কর চক্রবর্তীকে। এভাবেই তাদের সম্পর্ক গড়ে ওঠে।

বাড়ির অমতেই তারা বিয়ে করার সিদ্ধান্ত নেন। বিয়ে করে এক বন্ধুর বাড়িতে গিয়ে উঠেছিলেন তারা। বৌভাতের দিন তারা একসঙ্গে থিয়েটার করতে গিয়েছিলেন। যে মানুষটা সব সময় শঙ্কর চক্রবর্তীর (Shankar Chakraborty) সুখে-দুঃখে পাশে থাকতো তাকে হারিয়ে অসহায় হয়ে পড়েছেন এই অভিনেতা। শংকর চক্রবর্তীর মেয়ে মুম্বাইতে থাকেন, তাই হাইল্যান্ড পার্কের ফ্ল্যাটে একাকী নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন অভিনেতা।

একসময় দূরদর্শনের একটি নাটকের হাত ধরে অভিনয় শুরু করেছিলেন। তারপর জননী ধারাবাহিকে কাজ করে ব্যাপক জনপ্রিয়তা পান অভিনেতা (Shankar Chakraborty)। এরপর একের পর এক মেগা ধারাবাহিক করতে থাকেন তিনি। মুখ্য চরিত্রে কাজের সুযোগ না পেলেও পার্শ্ব চরিত্র বা ভিলেনের চরিত্রে তাকে অভিনয় করতে দেখা গেছে বহুবার। এত সবকিছুর পরেও আক্ষেপ রয়ে গেছে অভিনেতার (Shankar Chakraborty) মনে।

অভিনেতার (Shankar Chakraborty) কথায়, তিনি ভুল সময়ে ইন্ডাস্ট্রিতে এসেছিলেন, যে সময় প্রসেনজিৎ, চিরঞ্জিতের মতো অভিনেতারা রাজ করছেন, সে সময় তিনি অভিনয় জগতে প্রবেশ করেন। তখন পরিচালকেরা নতুন কোন মুখ নিতে চাইতেন না। তাই পার্শ্ব চরিত্র বা খলনায়কের চরিত্রে অভিনয় করতে হয়েছে তাকে। এখন কৌশিক গাঙ্গুলী থেকে শুরু করে অরিন্দম শীল কারোর কাছেই ডাক পান না তিনি। পেটের দায়ে তিনি (Shankar Chakraborty) এখন ধারাবাহিককে সঙ্গী করেছেন। তার একটা মাত্র ফ্ল্যাট ছাড়া আর কিছুই নেই। তবে এই ফ্ল্যাট ও কতদিন থাকবে তা বলা যাচ্ছে না। টাকার অভাবে এই ফ্ল্যাট ছেড়ে ছোট্ট ফ্ল্যাটে চলে যাবেন আর বাকি টাকা রেখে যাবেন একমাত্র মেয়ের জন্য।

RELATED Articles