অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন পূর্ণা ও শান্তু, বাঙালি মতে বিয়ে একেবারে জমজমাট, শুভেচ্ছায় ভাসলেন নবদম্পতি

‘খেলাঘর’ ধারাবাহিকে এল নতুন মোড়। স্থানীয় একটি রাজনৈতিক দলের নেতা হলেন শান্তু। অন্যদিকে, বড়োলোক বাড়ির মেয়ে পূর্ণা। ভালো পাত্রের সঙ্গেই বিয়ের ঠিক হয় পূর্ণার। কিন্তু ওই, ভাগ্যের ফের। বড়োলোক বাড়ির মেয়ে হয়ে যায় বস্তিতে থাকা শান্তুর সঙ্গে। শ্রেনিবৈষম্যের প্রেক্ষাপট নিয়ে তৈরি ‘খেলাঘর’ ধারাবাহিকটি বেশ অন্য ধাঁচের বলা যেতে পারে।

জীবনে প্রথম কোনো মানুষের সঙ্গে দেখা হতেই বিয়ে। তাও আবার রাজনৈতিক নেতা।বিয়ের পর শান্তুর সঙ্গে সংসার করতে বস্তিতে চলে আসতে হয় পূর্ণাকে। শান্তুকে সঠিক পথে আনার সংকল্প নেয় পূর্ণা। টানটান পর্ব চলছে এখন ধারাবাহিকে। টিআরপি তালিকাতেও সেরা দশের মধ্যে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক।

এই ধারাবাহিকে শান্তুর চরিত্রে অভিনয় করছেন সইদ আরেফিন। অন্যদিকে, পূর্ণার চরিত্রে অভিনয় করছেন নবাগতা অভিনেত্রী স্বীকৃতি মজুমদার। সম্প্রতি স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড শো-তে স্বীকৃতি পুরস্কার পেয়েছেন পূর্ণা। দর্শকদের কাছেও প্রচুর ভালবাসা পেয়েছে এই জুটি।

আরও পড়ুন- করোনা আক্রান্ত ‘রানিমা’ ওরফে দিতিপ্রিয়া, সঙ্গে কোভিড পজিটিভ তাঁর মা-বাবাও 

প্রথমে দুজনের বিয়েতে পরিবারের অমত ছিল। কিন্তু পরের দিকে অনেকেই মেনে নেয় এই বিয়ে। এককালে খুব মেধাবী ছাত্র ছিল শান্তু। কিন্তু পরিস্থিতির স্বীকার হয় সে। এখন হয়ে উঠেছে রাজনৈতিক গুন্ডা। তবে পূর্ণার সান্নিধ্যে বদল এসেছে তাঁর জীবনে। পূর্ণার ভালবাসা পেয়ে নিজেকে বদলে ফেলে, ভালো পথে এসেছে শান্তু। তাদের আগের বিয়ে কোনওরকম নিয়ম মেনে হয়নি।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

তবে এবার পুরদস্তুর বাঙালি সাজে, বাঙালি নিয়ম রীতি মেনে সাত পাকে বাঁধা পড়ে দুই মন। তাদের এই চার হাত এক হওয়ার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কিন্তু বিয়ের পর তাদের জীবনযাত্রা কেমন হবে? পূর্ণা কী পারবে সেই সংসারে মানিয়ে নিতে? তাদের ভালোবাসার নীড় কী গড়ে উঠবে? তা তো ধারাবাহিকের আগামী পর্বেই দেখা যাবে।

RELATED Articles