আগুনের গ্রাসে হাবরা পৌরসভা! দুর্নীতি ঢাকতে আগুন দিয়ে সব নথি পুড়িয়ে দিয়েছে, অভিযোগ রাহুল সিনহা্র

আজ ছিল বঙ্গ বিধানসভা নির্বাচনের অষ্টম দফার নির্বাচন।‌ এবারের মতো শেষ হলো বাংলার ভাগ্য পরীক্ষা। ফলাফল জানা যাবে ২রা মে।

কিন্তু আজ ভোট চলাকালীন অবস্থাতেই ঘটল একটি উদ্বেগজনক ঘটনা। আচমকা আগুনের গ্রাসে‌ পড়ে হাবড়া পৌরসভা। পুড়ে ছাই হয়ে যায় বেশিরভাগ নথিপত্র।

পৌরসভা সূত্রে জানা গেছে, এদিন দুপুরে আগুন লাগে ভবনের তিন তলাতে৷ দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হাবরা ও অশোকনগরের দমকল কেন্দ্রের দুটি ইঞ্জিন। দমকলের তৎপরতায় নিয়ন্ত্রনে আসে আগুন।

আরও পড়ুন- বলিউডের মানবিক মুখ, ১০০ অক্সিজেন কনসেনট্রেটর দান করলেন অক্ষয়-টুইঙ্কেল জুটি!

জানা গেছে এদিন দুপুর পৌনে দুটো নাগাদ পুরসভার কর্মীরা হঠাৎ ওই ভবন থেকে ধোঁয়া বেরোতে দেখতে পান। আগুন দেখে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ আতঙ্কে সমস্ত কর্মীরা রাস্তায় নেমে আসেন৷ তবে ঠিক কি কারণে আগুন লাগল ধোঁয়াশায় পৌরসভার কর্মীরা। জানা গিয়েছে, তিনতলার স্টোররুমে বেশ কিছু নথি মজুত ছিল৷ আগুনে সেগুলি সম্পূর্ণ নষ্ট হয়ে থাকতে পারে l

কিন্তু এই আগুন লাগাকে আরপাঁচটা আগুন লাগার ঘটনার সঙ্গে তুলনা করতে নারাজ হাবরা বিধানসভার বিজেপি প্রার্থী রাহুল সিনহা্।

আরও পড়ুন-WB Election 2021: বাংলার ভাগ্য নির্ধারণের আগের দিন প্রার্থী-এজেন্টদের সঙ্গে বৈঠকে মমতা! শুরু জল্পনা

তিনি স্পষ্টতই অভিযোগ করে জানিয়েছেন এই আগুন লাগিয়ে দেওয়া হয়েছে সমস্ত নথি নষ্ট করার জন্য। যাতে তৃণমূলের দুর্নীতি ধরা না পড়ে। একটি ভিডিওতে তিনি দাবি করে জানিয়েছেন, “তৃনমূল হারবে এটা নিশ্চিত৷ বিষয়টা ওঁরা নিজেরাও জানে। তাই ওঁদের কারচুপি, দুষ্কর্ম যাতে কেউ না ধরতে পারে তাই পৌরসভার নথিপত্রতে আগুন ধরিয়ে দিয়েছে৷ তবে ক্ষমতায় আসার পর আমরা প্রতিটি দুর্নীতির তদন্ত করব৷”

RELATED Articles