‘আমার ছেলেমেয়েরা মা’দ’ক নেয় না, ওরা ভালোমতো মানুষ হয়েছে’, আরিয়ানের জামিন প্রসঙ্গে মন্তব্য শত্রুঘ্ন সিনহার

সদ্য এক সাক্ষাৎকারে নিজের মেয়ে ও দুই ছেলেকে নিয়ে বেশ গর্ব করেন বলি অভিনেতা শত্রুঘ্ন সিনহা। তাঁর কথায়, তাঁর মেয়ে সোনাক্ষী ও তাঁর দুই ছেলে লব ও কুশ কখনও মা’দ’ক নেওয়ার মতো পাপ কাজ করেনি, তারা ভালো মানুষ হয়েছে। এদিন আরিয়ান খানের জামিন প্রসঙ্গেও মুখ খোলেন অভিনেতা।

সম্প্রতি এনডিটিভি ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে, শত্রুঘ্নকে প্রশ্ন করা হয় যে সেলিব্রিটিদের জন্য তাদের ব্যস্ত সময়সূচির কারণে তাদের সন্তানদের সঠিক পথে পরিচালনা করা কি চ্যালেঞ্জিং? এই বিষয়ে অভিনেতা বলেন, “সুযোগ থাকুক আর না থাকুক, তবে এমনটা কখনই হওয়া উচিত না। আমি প্রথম থেকেই মেনে চলি, সকলকে বলিও, তামাক বিরোধী ক্যাম্পেন করি। আমি সব সময়ই মাদক এবং তামাককে এড়িয়ে চলার কথা বলি”।

তিনি আরও বলেন, “এই ব্যাপারে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। আমার ছেলেমেয়ে লব-কুশ এবং সোনাক্ষীর বেড়ে ওঠা খুব ভালো মতো হয়েছে। ওদের নিয়ে আমি গর্ব বোধ করি। এই ব্যাপারে ওদের নিয়ে না কখনও শুনেছি, না কখনও দেখেছি। ওদের এসব কোনও হালচাল নিয়েও শুনিনি”।

অভিনেতার কথায়, অভিভাবকদের খেয়াল রাখা উচিত যাতে সন্তানরা একা অনুভব না করে। তারা একা অনুভব করলেই ভুল পথে পা বাড়ায়। শত্রুঘ্নের কথায়, সন্তানদের সঙ্গে অন্তত একবেলা খেতে বসা উচিত।

শত্রুঘ্নের কথায়, শাহরুখের ছেলে বলেই আরিয়ানকে ক্ষমা করে দেওয়া হবে, তা উচিত নয়। তবে তাকে টার্গেট করার অধিকারও কারোর নেই। ও ওর মতো। আরিয়ানের জামিন প্রসঙ্গে অভিনেতা বলেন, “ন্যায় বিচার হওয়ার প্রয়োজন ছিল, সেটাই হয়েছে”।

অন্যদিকে, শত্রুঘ্ন সিনহা শাহরুখ-পুত্র গ্রেফতার হওয়া নিয়ে প্রথম থেকেই বিরোধিতা করেছিলেন। আরিয়ানের জামিনের পর তিনি বলেন, “আমি তো শুরু থেকেই এই বিষয়ে মুখ খুলেছিলাম। আরিয়ান খানের সঙ্গে যেটা হচ্ছিল, সেটার বিরুদ্ধে ছিলাম। আমার প্রথম থেকেই মনে হচ্ছিল, কোনও নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে আরিয়ান খানকে হয়রান করা হচ্ছে। আমার তো মনে হয়, পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমিই একমাত্র যে সবসময় আরিয়ান খানের পাশে ছিলাম। অন্যদেরও এই বিষয়ে বোঝানোর চেষ্টা করছিলাম যে এটা অন্যায় হচ্ছে। আজ আমাদের বিচার ব্যবস্থা আরও একবার প্রমাণ করে দিল, তার সিদ্ধান্তই সর্বোচ্চ শুধু নয়, যথার্থও বটে”।

RELATED Articles