ছবি মুক্তির আগে থেকেই আমির খান এবং কারিনা কাপুর খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’ বয়কটের ডাক উঠেছিল। গত 11 আগস্ট মুক্তি পেয়েছিল এই ছবি। কিন্তু ছবি মুক্তির ৪৮ ঘণ্টার মধ্যেই পাঞ্জাবের জলন্ধরে বন্ধ হয়ে গেল ‘লাল সিং চাড্ডা ‘ প্রদর্শন।
ছবি মুক্তির আগে থেকেই আমিরের এই ছবি বিতর্কের মুখে পড়েছে। অভিযোগ, এই ছবিতে সেনা কে অপমান করা হচ্ছে এবং হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত করা হচ্ছে। তাই দেশে বিভিন্ন প্রান্তে এই ছবিটি বয়কটের ডাক উঠেছে।
আমিরের এই ছবি হিন্দু ভাবে আঘাত করছে এই দাবিতে শিবসেনা দল পাঞ্জাবের জলন্ধরে একটি মাল্টিপ্লেক্সের সামনে বিক্ষোভ দেখায়। অপরদিকে ‘লাল সিং চাড্ডা ‘ কে সমর্থন করে শিখ সংগঠন। ছবিতে কোনরকম আপত্তি যেন কিছু নেই জানানো হয় শিখ সংগঠনের তরফে। অবস্থা বেগতিক হয়ে যাওয়ায়, পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।
এছাড়া দেশের বিভিন্ন প্রান্তে চলছে চলছে ‘লাল সিং চাড্ডা’ র বিরুদ্ধে প্রতিবাদ। দিল্লির এক আইনজীবী বিনীত জিন্দাল ভারতীয় সেনাকে এই ছবিতে অপমান করা হচ্ছে বলে পরিচালক অদ্বৈত চন্দন এবং আমিরের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন।






