বলিউডের সেলিব্রিটি ফটোগ্রাফার ডাব্বু রতনানিকে চেনেন না এমন কেউ নেই। দীর্ঘদিন ধরে তিনি অভিনেতা-অভিনেত্রীদের বিখ্যাত সব ছবি তুলে মানুষের মন জয় করেছেন। প্রতিবছর তিনি একটি ক্যালেন্ডার প্রকাশ করেন যেখানে বলিউডের তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রীদের বিভিন্ন পোজে ফটোশুট করেন তিনি। বস্তুত ডাব্বু রতনানির ক্যালেন্ডারে জায়গা পেতে মুখিয়ে থাকেন বলিউডের সমস্ত তারকাই।
সম্প্রতি এই বছর ডাব্বু বলিউডে ২৫ বছর সম্পূর্ণ করলেন। সে উপলক্ষে তিনি এবার অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের একটি ছবি পোস্ট করেছেন যা ঘুম উড়িয়ে দিয়েছে ভারতীয় পুরুষদের।
যেখানে উন্মুক্ত পিঠে শুধুমাত্র একটি কালো রেশম পোশাকে নিজেকে ধরা দিয়েছেন শ্রদ্ধা। সাদাকালো হাওয়ায় ছবিটির উষ্ণতা যেন আরও একধাপ চলেছে এবং শ্রদ্ধাকে যেন আরো মোহময়ী লাগছে। সেইসঙ্গে শ্রদ্ধা যথাযথ মেকআপে নিজেকে সাজিয়ে তুলেছেন।
ছবিটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই বইছে লাইকের বন্যা। সেলিব্রিটিরা তো বটেই সেইসঙ্গে সাধারণ মানুষরাও এই ফটো লাইক করছেন হুড়মুড়িয়ে। সঙ্গে বইছে কমেন্টের বন্যা। সকলেই পছন্দ করছেন শ্রদ্ধার এই খোলামেলা সাহসী অবতারকে।
আপনিও দেখে নিন শ্রদ্ধার সেই উষ্ণ ছবি…





