এবার গয়না পরে বধূবেশে এলেন অভিনেত্রী রিমঝিম মিত্র। নেটপাড়ায় ঘুরছে প্রশ্ন, বিয়ে করলেন অভিনেত্রী? জানতে পারল না কেউই।
সংবাদমাধ্যমের প্রতিনিধিরা এই নিয়ে জিজ্ঞাসা করতেই রীতিমত আঁতকে উঠলেন বিজেপি সদস্যা এই অভিনেত্রী। রিমঝিম বলছেন, ‘‘পুরোটাই ভুয়ো। ফেসবুকে, ইনস্টাগ্রামে আমার নামে প্রচুর ভুয়ো অ্যাকাউন্ট খোলা। তিতলি ধারাবাহিকের আমার এই সাজের একটি দৃশ্য কেটে পোস্ট করা হচ্ছে ভুয়ো অ্যাকাউন্ট থেকে। এত ফোন আসছে তার পর থেকে, পুরো নাস্তানাবুদ হয়ে গেলাম।”
তাহলে এতদিন কাউকে কিছু জানাননি কেন টলিপাড়ার এই পরিচিত মুখ? রাজ চক্রবর্তী, শ্রাবন্তী সকলেই তো সংবাদমাধ্যমে এই নিয়ে মুখ খুলেছিলেন। উত্তরে জানালেন, “তারকাদের সঙ্গে এমনটা প্রায়ই ঘটে। এক সঙ্গে এতগুলো ফেক অ্যাকাউন্ট খোলা হয় যে নিজেরাই বাছতে গিয়ে হিমশিম খান।” গতকাল ইনস্টাগ্রামে তার একটি ভিডিও দেখে আবারও চমকেছেন নেটিজেনরা। অভিনেত্রীর কোলে শুয়ে আছে কেউ। তাকে দোল দিয়ে ঘুম পাড়াতে ব্যস্ত রিমঝিম!
কেউ একটা জিজ্ঞাসা করছেন, “ছেলে হয়েছে?” রিমঝিম মাথা নাড়িয়ে ‘না’ বললেন। “তাহলে মেয়ে?” তাও না! তাহলে কে? “কাকে ঘুম পাড়াচ্ছো তুমি?” এ বার উত্তর এল, ‘কালুয়া’!
এই কালুয়া আর কেউ নয়, কৃষ্ণকলি ধারাবাহিকের শ্যামা অর্থাৎ তিয়াসা রায়! শ্যামা কালো। মজার এই ভিডিও এখন নেটপাড়ায় ভাইরাল। আপনিও দেখুন ভিডিওটি…





